হোম > সারা দেশ > রংপুর

সম্পাদক মাহমুদুর রহমানের মায়ের মৃত্যুতে রংপুরে বিভিন্ন মহলের শোক

রংপুর অফিস

আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ড. মাহমুদুর রহমানের মমতাময়ী মা অধ্যাপিকা মাহমুদা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে রংপুর সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন মহল।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজের সভাপতি সালেকুজ্জামান সালেক ও সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান এক শোকবার্তায় বলেন, অধ্যাপিকা মাহমুদা বেগম ছিলেন আমাদের বুদ্ধিবৃত্তিক সমাজের অন্যতম প্রেরণাদাত্রী। তাঁর কর্ম, আদর্শ ও নৈতিক অবস্থান আজীবন আমাদের প্রেরণা জোগাবে। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।

অধ্যাপিকা মাহমুদা বেগমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রংপুর সিটি প্রেসক্লাবের সভাপতি স্বপন চৌধুরী ও সাধারণ সম্পাদক হুমায়ুন কোভিদ মানিক, বাংলাদেশ টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সাদ্দাম হোসেন ডেমি ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুকুল।

জামায়াতে ইসলামী রংপুর জেলা আমির অধ্যাপক গোলাম রব্বানী, মহানগর আমির উপাধ্যক্ষ এটিএম আজম খান এবং জেলা বিএনপি আহবায়ক সাইফুল ইসলাম ও মহানগর বিএনপির আহবায়ক শামসুজ্জামান সামু, এনসিপির সমন্বয়ক আলমগীর নয়নসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

নবজাতক রেখে দাখিল পরীক্ষা দিলেন হাওয়া আক্তার

নীলফামারীতে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

বিজিবির বিশেষ অভিযানে মোটরসাইকেলসহ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ

৩ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দর

দেবীগঞ্জের তাসমিয়া প্রধান প্রথমবারের মতো যাচ্ছেন সংসদে

প্রবেশপত্র না পেয়ে মহাসড়ক অবরোধ এসএসসি পরীক্ষার্থীদের

পশ্চিমবঙ্গে নির্বাচন, বুড়িমারী স্থলবন্দর বন্ধ থাকবে ৪ দিন

গঙ্গাচড়ায় স্কুলছাত্রীসহ দুই গৃহবধূর আত্মহত্যা

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন বিলকিস ইসলাম

কাল এসএসসি পরীক্ষা, প্রবেশ পত্রে ভুলে ১৪৩ পরীক্ষার্থী অনিশ্চিয়তায়