হোম > সারা দেশ > রংপুর

বাবা ফরম পূরণের টাকা দিতে না পারায় কলেজছাত্রীর আত্মহত্যা

উপজেলা প্রতিনিধি, বোচাগঞ্জ (দিনাজপুর)

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় গলায় ফাঁস দিয়ে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার ৪ নম্বর আটগাঁও ইউনিয়নের বাজনিয়া গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতের নাম ঋতু দেব শর্মা (২৩)। তিনি বাজনিয়া গ্রামের তারাপদ দেব শর্মার মেয়ে ও দিনাজপুর কেবিএম কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, ঋতু কলেজে ফরম পূরণের জন্য বাবার কাছে ১২ হাজার টাকা চান। কিন্তু তার বাবা টাকা দিতে না পারায় অভিমান করে নিজ শয়নকক্ষে ওড়না প্যাঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

এ বিষয়ে বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার জানান, প্রাথমিকভাবে ঘটনাস্থল থেকে কোনো অপরাধমূলক হস্তক্ষেপের আলামত পাওয়া যায়নি। মৃতদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রৌমারী সীমান্তের নোম্যান্স ল্যান্ডে ৪০ ঘণ্টা ধরে ৯ বাংলাদেশি আটকা

রাজিবপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

বোচাগঞ্জে রাইস মিল মালিকের মৃত্যু, সাবেক স্ত্রীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

ঐতিহ্যবাহী সূর্যপুরী আমের জিআই স্বীকৃতি দাবিতে স্মারকলিপি

পুশইনে ব্যর্থ হয়ে সীমান্তে বিএসএফের ককটেল বিস্ফোরণ

রংপুরে আর্জেন্টিনা ফ্যানস ক্লাবের আনন্দ শোভাযাত্রা

গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু

রংপুরে বিসিএস কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু

ভাসানী সেতুর সংযোগ সড়কে শত স্থানে ধস, জনদুর্ভোগ

ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, ঝুঁকি নিয়ে চলছে চিকিৎসা