হোম > সারা দেশ > রংপুর

সীমান্তে বিজিবির অভিযানে ৭ কেজি কষ্টিপাথরসহ আটক ২

উপজেলা প্রতিনিধি, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)

ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) পরিচালিত বিশেষ অভিযানে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ৭ কেজি ওজনের একটি কষ্টিপাথর জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে বিজিবি। অভিযানে দুটি মোটরসাইকেল ও অন্যান্য সামগ্রীও জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) দিবাগত রাত প্রায় ২টার দিকে ব্যাটালিয়ন সদর ও বর্ষালুপাড়া বিওপির যৌথ টহলদল এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন ঠাকুরগাঁও ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খ. আখলাকুর রহমান, জি, আর্টিলারি।

বিজিবি জানায়, সীমান্তের ৩৯৬/৫-আর পিলার থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার রাধাকৃষ্ণ বাজার এলাকায় অভিযান চালিয়ে দুলাল হোসেন (৩৬) ও কলিম উদ্দিনকে (৪০) আটক করা হয়। তাদের কাছ থেকে ৭ কেজি ওজনের একটি কষ্টিপাথর উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৭ লাখ টাকা।

এ সময় দুটি বাটন মোবাইল ফোন, দুটি সিম কার্ড, একটি হিরো হোন্ডা মোটরসাইকেল এবং একটি টিভিএস মোটরসাইকেল জব্দ করা হয়। বিজিবির ভাষ্য, উদ্ধার করা কষ্টিপাথর ও জব্দ করা অন্যান্য মালামালের মোট সিজারমূল্য প্রায় ৮ লাখ ৮৭ হাজার ৪০০ টাকা।

ঠাকুরগাঁও ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খ. আখলাকুর রহমান বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক পাচার, মানবপাচার ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি সীমান্ত এলাকায় নিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে এবং অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে স্থানীয় বাসিন্দাদের সতর্ক ও সহযোগিতাপূর্ণ থাকার আহ্বান জানান।

সিসিটিভি বসিয়ে ইয়াবা ব্যবসা, দুই কারবারি গ্রেপ্তার

পরকীয়ার জেরে স্বামীকে হত্যা, স্ত্রীসহ চার আসামির যাবজ্জীবন

তারাগঞ্জে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

তিস্তার পানি নামলেও কাটেনি দুর্ভোগ, নতুন করে নদীভাঙনের আতঙ্ক

তিস্তার পানি বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপরে , নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা

একই ঘরে মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করল প্রতিবেশীরা

সাঘাটায় সংস্কারের পরেই ভেঙে পড়ল বন্যা নিয়ন্ত্রণ বাঁধ

তিস্তার পানি বিপৎসীমার ১৫ সেন্টিমিটার ওপরে, পানিবন্দী ৫ হাজার পরিবার

তিস্তার পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপরে, ৪৪টি জলকপাট খোলা

অবশেষে গাইবান্ধার বহুল আলোচিত রাম মূর্তির নির্মাতা হরিদাস গ্রেপ্তার