হোম > সারা দেশ > রংপুর

১০ দিন কারাভোগের পর জামিনে মুক্ত কুড়িগ্রামের সাবেক ডি‌সি সুলতানা

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম

১০দিন পর জামিনে মু‌ক্তি পেয়েছেন কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীন। বৃহস্পতিবার বিকেল পাঁচটার পর কারাগার থেকে বের হন তিনি।

বিষয়‌টি নি‌শ্চিত করেছেন কু‌ড়িগ্রাম জেলা কারাগা‌রের জেল সুপার (অতিরিক্ত) মো. আবু বক্কর সি‌দ্দিক।

এর আগে ২ সেপ্টেম্বর (মঙ্গলবার) সাংবাদিক নির্যাতনের মামলায় কুড়িগ্রামের সাবেক এ জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীন আদাল‌তে জা‌মিন নি‌তে আসেন। এ সময় কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোছাম্মৎ ইসমত আরা বেগম তার জা‌মিন না মঞ্জুর ক‌রে কারাগা‌রে পাঠা‌নোর নি‌র্দেশ দেন।

পরে ৮ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সা‌বেক ডি‌সি সুলতানা‌ পারভীন‌কে বরখাস্ত করা হয়।

অন্যদিকে সোমবার (৮ সেপ্টেম্বর) হাইকোর্টে তার জা‌মিন আবেদন করা হ‌লে, পরদিন (৯ সেপ্টেম্বর) কারাব‌ন্দি কুড়িগ্রামের তৎকালীন জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনকে ছয় মাসের জামিন দেন হাইকোর্ট।

কু‌ড়িগ্রাম জেলা কারাগা‌রের জেল সুপার (অতিরিক্ত) মো. আবু বক্কর সি‌দ্দিক ব‌লেন, ‘জামিনের কাগজপত্র কারা কর্তৃপ‌ক্ষের হা‌তে পৌঁছা‌নোর পর বৃহস্প‌তিবার বি‌কেল ৫টার পর কারাগার থেকে বের হন তিনি।

২০২০ সালের ১৩ মার্চ রাতে কুড়িগ্রা‌মের সাংবাদিক আরিফুল ইসলাম রিগানের বাসায় অভিযান চালায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। প্রশাসনের একটি পুকুরের নামকরণ ও বিভিন্ন অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশের জেরে তাকে চোখ বেঁধে তুলে নিয়ে নির্যাতন করা হয়। প‌রে আরিফুলের বিরুদ্ধে আধা বোতল মদ ও দেড়’শ গ্রাম গাঁজা রাখার অভিযোগে তাৎক্ষণিক এক বছরের কারাদণ্ড দিয়ে জেলে পাঠানো হয়। সে বিষয়‌টি নি‌য়ে দেশ জু‌ড়ে তোলপাড় শুরু হয়।

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান

জনগণের সঙ্গে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে ৫ আগস্টের মতো

পার্বতীপুরে ভাগিনাকে বাঁচাতে গিয়ে খালা-ভাগিনার মৃত্যু

মহেন্দ্রনগর মডেল খালকে বহুমাত্রিক ব্যবহারের উপযোগী করা হবে: আসাদুল হাবিব দুলু

স্কুলছাত্রী মেয়েকে বাড়ি নেওয়ার পথে বাসের ধাক্কায় প্রাণ গেল বাবার

নীলফামারীতে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ, তদন্ত সাপেক্ষে ব্যবস্থার আশ্বাস

ভোটাধিকার নেই ২৪ বছর, কালো কাপড়ে রংপুরের আইনজীবীদের প্রতিবাদ

গোবিন্দগঞ্জে বাসার তালা ভেঙে গহনা চুরি