হোম > সারা দেশ > রংপুর

রংপুর-১ আসনে মহিলা সমাবেশে জনসমুদ্র

উপজেলা প্রতিনিধি, গঙ্গাচড়া (রংপুর)

ছবি: আমার দেশ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রংপুর-১ আসনে আয়োজিত নির্বাচনি মহিলা সমাবেশে অংশ নিয়েছেন হাজারো নারী। রোববার সকালে গঙ্গাচড়া উপজেলায় জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোঃ রায়হান সিরাজীর সমর্থনে নির্বাচনি মহিলা সমাবেশ ও পদচারণা কর্মসূচিতে হাজারো নারীর অংশগ্রহণে জনসমুদ্রের সৃষ্টি হয়।

সকাল ১১টা থেকে শুরু হওয়া কর্মসূচিতে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রায় এক কিলোমিটারের বেশি এলাকায় পদচারণা করা হয়। অংশগ্রহণকারীদের স্লোগান, ব্যানার ও উপস্থিতিতে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমপি প্রার্থী মোঃ রায়হান সিরাজী নারীর অধিকার, সামাজিক নিরাপত্তা, শিক্ষা ও উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি তুলে ধরেন। তিনি বলেন, নারীর ক্ষমতায়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। আসন্ন নির্বাচনে তিনি সবার সমর্থন কামনা করেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন গঙ্গাচড়া উপজেলা আমির মাওলানা নায়েবুজ্জামান, উপজেলা নায়েবে আমির মোঃ তাজ উদ্দিন, উপজেলা সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা আব্দুল হালিম, আশরাফুল আলম, মুজাহিদুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

মহিলা সমাবেশে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গঙ্গাচড়া উপজেলা মহিলা বিভাগের সেক্রেটারি আফরোজা বেগম। এছাড়া উপস্থিত ছিলেন রংপুর মহানগর কর্মপরিষদ সদস্য ও পরশুরাম থানা নির্বাচনি কেয়ারটেকার সালমা বেগম, উপজেলা সহকারী সেক্রেটারি লাইলুন্নাহার রিনা, ইসমত আরা বেগম এবং উপজেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমিন নাহারসহ অন্যান্য নেত্রীবৃন্দ।

সাম্প্রতিক সময়ে গঙ্গাচড়ায় এটিকে অন্যতম বৃহৎ নারী সমাবেশ হিসেবে উল্লেখ করছেন স্থানীয়রা। নির্বাচন ঘনিয়ে আসায় রংপুর-১ আসনে রাজনৈতিক দলগুলোর প্রচারণা কার্যক্রম ক্রমেই জোরদার হচ্ছে।

বাসের টিকিট কালোবাজারি করে অতিরিক্ত ভাড়া আদায়, গ্রেপ্তার ৩

মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের শপথ

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সংহতি সভা

মাদক ব্যবসা ছাড়ো না হলে পীরগঞ্জ ছাড়ো

পীরগাছায় পুকুরে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

দিনাজপুর-ঠাকুরগাঁও সীমান্তে পুশইন প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি

দিনাজপুরে হাজার কোটি টাকার লিচু বিক্রির আশা

ভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০৫ দোকান ভস্মীভূত

লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনের চেষ্টা, কঠোর অবস্থানে বিজিবি

জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ