হোম > সারা দেশ > রংপুর

পীরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ৪ বছরের শিশুর

উপজেলা প্রতিনিধি, পীরগঞ্জ (রংপুর)

ছবি: আমার দেশ

রংপুরের পীরগঞ্জে নানার সঙ্গে হাটে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় মাসুম বিল্লাহ (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার চতরা হাটের চারমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাসুম বিল্লাহ উপজেলার রামনাথপুর ইউনিয়নের চেরাগপুর গ্রামের সুমন মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিশু মাসুম বিল্লাহ তার নানার সঙ্গে নানাবাড়ি সন্দোলপুর থেকে নিজের বাড়ির উদ্দেশে যাচ্ছিল। পথে চতরা হাটের চারমাথা এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে শিশুটি ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে এ দুর্ঘটনায় মোটরসাইকেলচালকও গুরুতর আহত হয়েছেন। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মর্মান্তিক এ দুর্ঘটনায় শিশুটির পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে পীরগঞ্জ থানার ওসি নজমুল হক বলেন, ‘ঘটনাটি আমার এখনো জানা নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

—এমএইচ

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান

জনগণের সঙ্গে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে ৫ আগস্টের মতো

পার্বতীপুরে ভাগিনাকে বাঁচাতে গিয়ে খালা-ভাগিনার মৃত্যু

মহেন্দ্রনগর মডেল খালকে বহুমাত্রিক ব্যবহারের উপযোগী করা হবে: আসাদুল হাবিব দুলু

স্কুলছাত্রী মেয়েকে বাড়ি নেওয়ার পথে বাসের ধাক্কায় প্রাণ গেল বাবার

নীলফামারীতে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ, তদন্ত সাপেক্ষে ব্যবস্থার আশ্বাস

ভোটাধিকার নেই ২৪ বছর, কালো কাপড়ে রংপুরের আইনজীবীদের প্রতিবাদ

গোবিন্দগঞ্জে বাসার তালা ভেঙে গহনা চুরি