হোম > সারা দেশ > রংপুর

ফুলছড়িতে আটক ৩ জুয়াড়িকে ছিনিয়ে নিল স্থানীয়রা, পরে গ্রেপ্তার ৭

উপজেলা প্রতিনিধি, ফুলছড়ি (গাইবান্ধা)

ছবি: আমার দেশ

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় জুয়ার আসরে অভিযান চালাতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় আটক তিন জুয়াড়িকে ছিনিয়ে নেন স্বজনরা, এর মধ্যে ফের ৭ জুয়াড়িকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ।

‎অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৩ মার্চ সোমবার রাতে উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের চন্দিয়া গ্রামে দীর্ঘদিন ধরে গোপনে জুয়া খেলা চলছিল। এমন সংবাদের ভিত্তিতে ফুলছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে।

‎পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি হঠাৎই উত্তপ্ত হয়ে ওঠে। জুয়াড়িদের স্বজন ও স্থানীয় কিছু মানুষ একত্রিত হয়ে অভিযানে বাধা দেয়। একপর্যায়ে তারা আটক করা তিন জুয়াড়িকে ছিনিয়ে নেয়।

‎এ সময় পুলিশের সঙ্গে উত্তেজিত জনতার বাকবিতণ্ডা, ধস্তাধস্তি ও হাতাহাতির ঘটনাও ঘটে।

‎তবে সব বাধা উপেক্ষা করে শেষ পর্যন্ত ঘটনাস্থল থেকে সাত জুয়াড়িকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসতে সক্ষম হয় পুলিশ এবং কয়েকটি মোবাইল ও জুয়ার টাকা জব্দ করা হয়।

‎স্থানীয়দের অনেকেই এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর এমন ঘটনা বিপজ্জনক।

‎এ বিষয়ে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হুদা জানান, পুলিশের কাজে বাধা দেওয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে । আটক সাত জুয়াড়িকে ইতিমধ্যে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

চাঁদাবাজির অভিযোগে দিনাজপুরে শ্রমিকদের সড়ক অবরোধ

পাঁচ বছরে দুই কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে: শিল্পমন্ত্রী

বদরগঞ্জে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার

ক্ষমতায় যাওয়ার জন্য কোনো সংকটকে ইস্যু করতে চাই না: গোলাম পরওয়ার

সরকারের প্রধান লক্ষ্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করা: শিল্পমন্ত্রী

গণভোটের রায় ও উন্নয়নে বৈষম্য করছে সরকার: মিয়া গোলাম পরওয়ার

টিআরের টাকা আত্মসাৎ, ১৬ প্রকল্প নিজের কবজায়

সময় বাড়িয়েও শেষ হয়নি সেতুর কাজ, চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা

নির্বাচনের আগে বাস্তবায়নের প্রতিশ্রুতি, ভোট শেষে স্বপ্নভঙ্গ

র‍্যাবের অভিযানে শিশু ধর্ষণ মামলার আসামি ও মাদক কারবারি গ্রেপ্তার