হোম > সারা দেশ > রংপুর

আ.লীগ নেতাকর্মীদের নিয়ে স্কুলের গাছ চুরির সময় আটক ছাত্রদল নেতা

জেলা প্রতিনিধি, নীলফামারী

নীলফামারীর ডোমারে আ.লীগ নেতাকর্মীদের নিয়ে স্কুলের গাছ চুরির সময় ছাত্রদল নেতাকে আটক করেছে এলাকাবাসী। রোববার (৬ জুলাই) দুপুর ১২টার দিকে ডোমার উপজেলার পাঙ্গা মহেশ চন্দ্র লালা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে ।

অভিযুক্ত ব্যক্তি আশরাফুল আলম আশরাফ উক্ত বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি এবং ডোমার উপজেলা ছাত্রদলের সদস্য সচিব।

পাঙ্গা ইউনিয়ন ছাত্রদলের সাবেক নেতা শাফিন ইসলাম অভিযোগ করেন, ছাত্রদল নেতা আশরাফুলের নেতৃত্বে গাছ কাটার সময় যুবলীগের পাঙ্গা মটকপুর ইউনিয়ন শাখার প্রচার সম্পাদক আব্দুল আজিজ, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনজারুল ইসলাম এবং ছাত্রলীগ কর্মী শাফায়েত ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

স্থানীয় আসাদুজ্জামান বলেন, আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে স্কুল বন্ধের দিনে গাছ চুরি করতে আসে আশরাফুল। প্রধান শিক্ষক কিছুই জানতেন না।

তাকে আটক করলে সে বলে, আমি এই স্কুলের প্রেসিডেন্ট। আমি কাউকে জবাবদিহি করতে বাধ্য না। এরআগেও সে চুরি করে গাছ কেটেছে।

এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে প্রধান শিক্ষক আবু জাফর শামসুদ্দিন রিয়াজি লিটন কোনো মন্তব্য করতে রাজি হননি।

অভিযুক্ত আশরাফুল আলম জানান, আমরা স্কুলে নতুন গাছ লাগানোর পরিকল্পনা করেছি। সে অনুযায়ী কিছু পুরোনো ও নষ্ট গাছ কাটার সিদ্ধান্ত নেই। সামনে অভিভাবক সমাবেশ, তাই বন্ধের দিনে কাজটি করতে এসেছি। এখানে আওয়ামী লীগ বা ছাত্রলীগের কেউ ছিলো না। যারা ছিলেন তারা শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দা।

এ ব্যাপারে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম জানান, বিষয়টি আমাদের জানা আছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষা কর্মকর্তাকে ঘুষ দিতে এসে ৭ লাখ টাকাসহ শিক্ষক আটক

তেঁতুলিয়ায় সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত, আহত ১

শহিদ জিয়া ও খালেদা জিয়ার কবর জিয়ারত এমপি আখতারুজ্জামানের

পলাশবাড়ীতে দুর্বৃত্তের হামলায় যুবদল কর্মী আহত

নীলফামারী-৪: জয় পরাজয় মেনে এখন উন্নয়ন চিন্তা সবার

আ. লীগের কার্যালয়ে পতাকা উত্তোলন ঘিরে উত্তেজনা, বিএনপির বিক্ষোভ ও ভাঙচুর

পলাশবাড়ী উপজেলা আ.লীগ সভাপতির ইন্তেকাল

একমাত্র অবলম্বন ভ্যান হারিয়ে দিশেহারা প্রতিবন্ধী সন্তানের বাবা আলতাব

রংপুর ডিসিকে আঙুল উঁচিয়ে শাসালেন বিএনপির পরাজিত প্রার্থী

দিনাজপুর-৫ আসনে চার প্রার্থীর জামানত বাজেয়াপ্ত