হোম > সারা দেশ > রংপুর

দেড় হাজার নেতাকর্মীসহ জাপা নেতার বিএনপিতে যোগদান

উপজেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ (নীলফামারী)

নীলফামারী-৪ (কিশোরগঞ্জ-সৈয়দপুর) আসনে জাপার এক নেতাসহ দেড় হাজার নেতাকর্মী, অনুসারী ও সমর্থক আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন। একই সঙ্গে আওয়ামী লীগ ও জাপার আরও চারজন সাবেক চেয়ারম্যান নির্বাচনি সভায় উপস্থিত থেকে বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল গফুর সরকারকে সমর্থন জানিয়েছেন।

বৃহস্পতিবার রাতে কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের নতুন টেপার হাটে আয়োজিত নির্বাচনি জনসভায় মারুফ হোসেন অন্তিক নেতৃত্বে এই যোগদান কার্যক্রম সম্পন্ন হয়।

উক্ত সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি সহিদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে ছিলেন নীলফামারী-৪ আসনের বিএনপি প্রার্থী আব্দুল গফুর সরকার। প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম। এছাড়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক এ. কে. এম তাজুল ইসলাম ডালিম, সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজনসহ অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

বিএনপিতে যোগদানকারী জাপা নেতা সাবেক চেয়ারম্যান মারুফ হোসেন অন্তিক বলেন, “বিএনপির গণজোয়ার এবং গণতন্ত্রের জন্য লড়াই করা দলের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি ও আমার নেতাকর্মীরা এই দলে যোগদান করেছি। ইনশাআল্লাহ আমাদের আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে।”

বিএনপি প্রার্থী আব্দুল গফুর সরকার যোগদানকৃত নেতাকর্মীদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন এবং বলেন, “এতসংখ্যক লোকের যোগদান নির্বাচনি সভাটিকে একটি মিলন মেলায় রূপ দিয়েছে। বিএনপির প্রতি মানুষের সমর্থনই আমাদের জয় নিশ্চিত করবে এবং আগামী নির্বাচনে সরকার গঠনের পথে এগোতে সহায়তা করবে।”

প্রাথমিক বিদ্যালয়ে মাদক সেবনের আড্ডা, আটক ৩

পাটগ্রাম সীমান্তে গরুসহ ভারতীয় নাগরিক আটক

পাটগ্রামে বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি যুবক, অবস্থা আশঙ্কাজনক

নূপুর চুরির অভিযোগে নারীকে বেঁধে নির্যাতন, মাথা ন্যাড়া স্বামীর

ফের সচল তাজুর ফেসবুক পেজ, জানালেন ভক্তদের প্রতি কৃতজ্ঞতা

লালমনিরহাট-বুড়িমারী সড়কের ৮৪ বাঁকে মৃত্যুফাঁদ

পঞ্চগড়ে বিদ্যুতের তারে ঝুলছিল লাইনম্যানের লাশ

ভাই বললেন কেন, চটলেন সেই এসিল্যান্ড

উত্তীর্ণ প্রার্থীকে চাকরি না দেওয়ায় ইউএনওর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ফুলবাড়ীতে স্বাধীনতার ৫৫ বছরেও গড়ে ওঠেনি আলুর হিমাগার