হোম > সারা দেশ > রংপুর

উপজেলা জাপা নেতার জামায়াতে যোগদান

উপজেলা প্রতিনিধি, ঘোড়াঘাট (দিনাজপুর)

শেখ রাজু

দিনাজপুরের ঘোড়াঘাটে জাতীয় পার্টির এক নেতা পদত্যাগ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতের দিনাজপুর জেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান আলমগীর হোসেন।

শেখ রাজু আহমেদ দীর্ঘদিন ঘোড়াঘাট উপজেলা জাপার রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৮ সালে তিনি উপজেলা শাখার সাধারণ সম্পাদক পদে দায়িত্ব নেন। তবে গত বছর জুলাই-আগস্টের আন্দোলনের পর রাজনীতির পালাবদলে কিছুটা কোণঠাসা হয়ে পড়েন তিনি।

এরপর সম্প্রতি তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে উপজেলা জাপার সভাপতি আরিফুজ্জামান রানার কাছে পদত্যাগপত্র জমা দেন।

জামায়াতে যোগদানের পর গত শুক্রবার ফেসবুকে একটি পোস্টে শেখ রাজু লেখেন, ‘আজ বাংলাদেশ জামায়াতে ইসলামী দলে যোগদান করে নিজেকে গর্বিত করলাম। দোয়া করবেন সকলে।’

এ বিষয়ে শেখ রাজু আমার দেশকে জানান, জাতীয় পার্টি এখন

স্বাধীনভাবে চলতে পারছে না। জি এম কাদের সাহেব যে কাজ করছেন তা আগের জাপা নয়। জামায়াতের কার্যক্রম ও সংগঠন ভালো লেগেছে, তাই জামায়াতের প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেছি।

অপরদিকে জামায়াতে ইসলামী ঘোড়াঘাট উপজেলা শাখার আমির মোফাখখায়ের ইসলাম মোল্লা বলেন, শেখ রাজু আহমেদ সদস্য হয়েছেন এটি সত্য, কিন্তু কীভাবে সদস্য হয়েছেন তা আমার জানা নেই। জাতীয় পার্টির উপজেলা পর্যায়ের এমন একজন গুরুত্বপূর্ণ নেতার এভাবে জামায়াতে যোগদানের সুযোগ নেই।

জামায়াতকে কখনই এ দেশের মানুষ ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল

বাংলাদেশি জেলের লাশ ভারতে উদ্ধার, ১৯ দিন পর দেশে ফেরত

সাত মাস পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৩ নম্বর ইউনিট

৪২ হাজার টাকার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক

মাদক নির্মূল ও ফুলবাড়ীর উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এমপি আতিক মুজাহিদের

নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি

একটা দল ধর্মের নামে রাজনীতি করে : মির্জা ফখরুল

তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ডিএসবি সদস্য

ভাইকে বাঁচাতে পানিতে ঝাঁপ দিল বোন, দুজনের মৃত্যু

নারীকে মাদক দিয়ে ফাঁসিয়ে টাকা হাতিয়ে নেয় চার যুবক