হোম > সারা দেশ > রংপুর

নিজ বাড়িতে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর রক্তাক্ত লাশ উদ্ধার

রংপুর অফিস

রংপুরের তারাগঞ্জে নিজ বাড়ি থেকে এক মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন—যোগেশ চন্দ্র রায় (৭৫) এবং সুর্বণা রায় (৬৫)। গত শনিবার রাতের কোনো একসময় উপজেলার কুর্শা ইউনিয়নের উত্তর রহিমাপুর গ্রামের ওই বাড়িতে হত্যাকাণ্ডটি ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।

রোববার সকালে প্রতিবেশীরা ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে মই বেয়ে বাড়ির ভেতরে প্রবেশ করেন। চাবি নিয়ে দরজা খুলে ভেতরে ঢোকার পর ডাইনিং রুমে যোগেশ চন্দ্র রায়ের ও রান্নাঘরে সুর্বণা রায়ের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন তারা। পরে পুলিশে খবর দেওয়া হয়।

ঘটনাস্থলে প্রথম উপস্থিত হওয়া তারাগঞ্জ থানার এসআই মো. আবু ছাইয়ুম বলেন, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে রোববার সকালে ঘটনাস্থলে পৌঁছাই। পরে বাড়ির ভেতরে যোগেশ চন্দ্র রায় ও সুর্বণা রায়ের রক্তাক্ত লাশ দেখতে পাই। প্রাথমিকভাবে দুজনেরই মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে বলে ধারণা পাওয়া যাচ্ছে।

সুরতহাল প্রতিবেদন এবং প্রাথমিক তদন্তের উদ্ধৃতি দিয়ে পুলিশ সুপার মারুফাত হোসাইন জানান, ‘সুবর্ণার কপালে এবং যোগেশের মাথার পেছনে ধারালো অস্ত্রের আঘাত ছিল। সেটা দা/রামদা হতে পারে। তবে আমার ধারণা চাইনিজ কুড়াল দিয়ে আঘাত করেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে।’

কাহারোলে নিখোঁজের ৩০ ঘণ্টা পর মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার

ফুলবাড়ীতে তিন ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

রংপুরে ৭৫ সাংবাদিক পেল সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক

রংপুরে কালিমার পতাকা নিয়ে বিক্ষোভ

আসামির দায়ের কোপে ২ পুলিশ কর্মকর্তা আহত

হাজী মোহাম্মদ দানেশের ১২৬তম জন্মবার্ষিকী পালিত

যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না শ‌নিবার

স্বরাষ্ট্রমন্ত্রীর দেশের সার্বিক নিরাপত্তা দিতে পারছেন না

পীরগাছায় চন্ডিপুর দুর্জন প্রতিরোধ সামাজিক সংঘের মাদকবিরোধী কর্মসূচি পালন

যে মুখে মা ডাকি, সে মুখে মাদক না: এমপি আব্দুল মুনতাকিম