হোম > সারা দেশ > রংপুর

সৈয়দপুরে মুক্ত আকাশে ডানা মেলল ২২ পাখি

বন্যপ্রাণী সংরক্ষণ অভিযানে

উপজেলা প্রতিনিধি, সৈয়দপুর (নীলফামারী)

ছবি: আমার দেশ

নীলফামারীর সৈয়দপুর ঢেলাপীর হাটে অভিযান চালিয়ে বিভিন্ন প্রজাতির ২২টি দেশি পাখি উদ্ধার করেছে বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগ। পরে পাখিগুলো খাঁচামুক্ত করে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়। এ সময় পাখি রাখার চারটি লোহার খাঁচা জব্দ করা হয়।

শুক্রবার বিকেলে পরিচালিত ওই অভিযানে ১০টি টিয়া পাখি, পাঁচটি পাতি সরালি, ছয়টি টিলা ঘুঘু ও একটি কালিম পাখি উদ্ধার করা হয়। উদ্ধার করা পাখিগুলো অবমুক্ত করার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কর্মকান্ডে জড়িত না হওয়ার শর্তে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের বন্যপ্রাণী পরিদর্শক মো. জাহাঙ্গীর কবির অভিযানে নেতৃত্ব দেন। এতে সৈয়দপুরে পাখি ও পরিবেশ নিয়ে কাজ করা সংগঠন সেতুবন্ধন যুব উন্নয়ন সংস্থা অভিযানে সার্বিক সহযোগিতা করে।

এ বিষয়ে বন্যপ্রাণী পরিদর্শক মো. জাহাঙ্গীর কবির বলেন, “বন্যপ্রাণী প্রকৃতির গুরুত্বপূর্ণ অংশ। পাখির স্বাভাবিক আবাসস্থল হলো প্রকৃতি, খাঁচা নয়। বন্য পাখি ধরা, খাঁচায় বন্দি করে রাখা কিংবা কেনাবেচা জীববৈচিত্র্যের জন্য ক্ষতিকর। আমরা খবর পেয়েছিলাম এই ঢেলাপীর হাটে প্রায় দেশি পাখি কেনাবেচা হচ্ছে। আজ সরেজমিনে এসে সেগুলো উদ্ধার করে অবমুক্ত করা হয়েছে। বন্যপ্রাণী সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি পাখি শিকার ও কেনাবেচা থেকে বিরত থাকতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

পাখি ও পরিবেশ নিয়ে কাজ করা সেতুবন্ধন যুব উন্নয়ন সংস্থার সভাপতি আলমগীর হোসেন ও সাংগঠনিক সম্পাদক নওশাদ আনসারী বলেন, “প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় পাখির অবাধ বিচরণ নিশ্চিত করা জরুরি। কিছু অসাধু ব্যক্তি বন্য পাখি ধরে বাজারে বিক্রির জন্য নিয়ে আসেন। এতে জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হয়। আমরা চাই, মানুষ পাখি শিকার ও কেনাবেচা থেকে বিরত থাকুক। বন্যপ্রাণী সংরক্ষণে জনসচেতনতা তৈরির পাশাপাশি এ ধরনের কার্যক্রমে আমাদের সংগঠনের সহযোগিতা অব্যাহত থাকবে।

অভিযানে সংগঠনটির পক্ষে আরও উপস্থিত ছিলেন আহসান হাবিব জনি, সামিউল আলিম, মুন্না, রাজা, রানা ও রেজাসহ অন্যান্য সদস্য।

এমএইচ

কাউনিয়ার রতন হত্যা: দুই জেলা থেকে ৩ আসামি গ্রেপ্তার

দিনাজপুরের ইজতেমায় গোর-এ-শহীদ ময়দানে জুমার নামাজ আদায়

পীরগঞ্জে মাদক ব্যবসায়ীর মোটরসাইকেলে আগুন

তিস্তার চরে ভুট্টার বীজ বুনে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন নারীদের

ফুলবাড়ীতে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন

এখন আর দিনের ভোট রাতে হয় না: ত্রাণমন্ত্রী

ফুলবাড়ীতে সুস্বাদু আনারকলি চাষে সফলতা

ঝুঁকিতে ৩৫ কোটি টাকার সেচ প্রকল্প ও গুচ্ছগ্রাম

বেরোবিতে কর্মকর্তাকে মারধরের অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি

বেরোবি উপাচার্যের অফিসের ভিতরেই বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাকে মারধর