হোম > সারা দেশ > রংপুর

২৫ লাখ টাকা দামের কষ্টিপাথরসহ একজন আটক

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড় সদর উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ সদস্যরা ম্যাজিস্ট্রেট ও থানা পুলিশকে সাথে নিয়ে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে প্রায় ২৫ লাখ টাকা মূল্যের একটি কষ্টিপাথর উদ্ধার করেছে। একই সময় নুরুজ্জামান এসেন (৬০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

মঙ্গলবার রাতে পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি)'র অধীনস্থ মীরগড় বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর রিয়াদ মোর্শেদের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ৪২২ থেকে সাড়ে ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ডোকরো পাড়া এলাকা থেকে কষ্টি পাথরটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর রিয়াদ মোর্শেদ।

জানা গেছে,আটক নুরুজ্জামান পঞ্চগড় সদরের অমরখানা ইউনিয়নের বিদ্যাপিঠা গ্রামের বাসিন্দা।

বিজিবি জানায়, বিজিবি'র পাশাপাশি ম্যাজিস্ট্রেট এবং পুলিশের সমন্বয়ে যৌথ টাস্কফোর্স অভিযান পরিচালনা করে গোপন সংবাদের ভিত্তিতে ডোকরোপাড়া এলাকা থেকে বস্তাবন্দি অবস্থায় সাড়ে ২৪ কেজি ওজনের একটি কষ্টি পাথর সহ তাকে আটক করা হয়।

এবিষয়ে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর রিয়াদ মোর্শেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কষ্টিপাথরসহ তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শৃঙ্খলা, সততা ও ধৈর্য নিয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: মাওলানা আব্দুল হালিম

অতিদ্রুত তিস্তা মহাপরিকল্পনা অনুমোদনে কাজ করছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

বিএনপি কথা দিয়ে কথা রাখে, তিস্তা প্রকল্প বাস্তবায়ন হবেই: দুলু

তিস্তা মহাপরিকল্পনা একনেকে যাচ্ছে শিগগিরই: প্রতিমন্ত্রী আজাদ

রংপুরে চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

তিস্তা ব্যারেজ পরিদর্শনে তিন মন্ত্রী, মহাপরিকল্পনা বাস্তবায়নে জোর

পরিকল্পিত বাঁধ ও ড্রেজিং করলে তিস্তাপাড়ের মানুষকে রক্ষা করা সম্ভব

পাটগ্রাম সীমান্তে ফের পুশইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি

সাঘাটায় যমুনা নদীর তীররক্ষা বাঁধে ধস, ২৫০ পরিবারে ভাঙন আতঙ্ক

যমুনার ভাঙনে আতঙ্কে নদীপাড়ের মানুষ