হোম > সারা দেশ > রংপুর

দিনাজপুর মেডিকেল হাসপাতালের সভাপতি ডা. জাহিদ, ড্যাবের শুভেচ্ছা

জেলা প্রতিনিধি, দিনাজপুর

ছবি: আমার দেশ

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ড. এ জেড এম জাহিদ হোসেনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত করায় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব দিনাজপুর জেলা শাখা তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।

শুক্রবার রাতে জেলার নবাবগঞ্জ উপজেলার মতিহারাস্থ মন্ত্রী নিজস্ব বাসভবনে জেলা ড্যাবের সদস্যসচিব ডা. মোহাম্মদ জিয়াউল হক জিয়া ও দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শেখ সাদেক আলীর নেতৃত্বে জেলা নেতৃবৃন্দ ডা. এ জেড এম জাহিদ হোসেনকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময় জেলা ড্যাবের সদস্য ও দিনাজপুর মেডিকেল কলেজের নিরো সার্জন অধ্যাপক ডা. সারোয়ার মোর্শেদ আলম, ২৫০ শয্যাবিশিষ্ট দিনাজপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. নুর আলম জামিউল, জেলা ড্যাবের সদস্য ডা. গোলাম মোস্তফা সরকার, ডা. আসাদ শেখ পারভেজ, ডা. গোলাম রব্বানীসহ জেলা ড্যাবের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এমএইচ

জমির দলিল ছিনতাইয়ের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

তিস্তার পানি বিপৎসীমার ৫ সে.মি. নিচে, ভয়াবহ বন্যার আশঙ্কা

মন্ত্রীরা সংসদে মিথ্যা কথা বলে: এটিএম আজহার

জনগণের সঙ্গে দেওয়া ওয়াদা বাস্তবায়ন করুন: মাওলানা আব্দুল হালিম

দিনাজপুর শহর জামায়াতের অগ্রসর কর্মীদের শিক্ষাশিবির

শৃঙ্খলা, সততা ও ধৈর্য নিয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: মাওলানা আব্দুল হালিম

অতিদ্রুত তিস্তা মহাপরিকল্পনা অনুমোদনে কাজ করছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

বিএনপি কথা দিয়ে কথা রাখে, তিস্তা প্রকল্প বাস্তবায়ন হবেই: দুলু

তিস্তা মহাপরিকল্পনা একনেকে যাচ্ছে শিগগিরই: প্রতিমন্ত্রী আজাদ

রংপুরে চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ