হোম > সারা দেশ > রংপুর

রংপুর বিভাগীয় মহাসমাবেশ সফল করতে সৈয়দপুরে ১১ দলের স্বাগত মিছিল

উপজেলা প্রতিনিধি, সৈয়দপুর (নীলফামারী)

রংপুর বিভাগীয় মহাসমাবেশ সফল করার লক্ষ্যে নীলফামারীর সৈয়দপুরে স্বাগত মিছিল করেছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। আগামী ১১ জুলাই রংপুর জিলা স্কুল মাঠে অনুষ্ঠেয় ১১ দলের মহাসমাবেশে ব্যাপক জনসমাগম ঘটানোর আহ্বান জানিয়ে এ কর্মসূচি পালন করা হয়।

বৃহস্পতিবার রাতে সৈয়দপুর শহরের স্মৃতি অম্লান চত্বর জিআরপি মোড় থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাঁচমাথা মোড়ে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন সৈয়দপুর উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির শফিকুল ইসলাম এবং শহর জামায়াতের আমির শরফুদ্দিন খান।

বক্তারা বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা কার্যকর করা, সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধ এবং জনদুর্ভোগ লাঘবের দাবিতে রংপুর বিভাগীয় সমাবেশের আয়োজন করা হয়েছে। তারা এসব দাবি আদায়ে ১১ দলীয় ঐক্যের সমাবেশ সফল করার জন্য সর্বস্তরের মানুষের অংশগ্রহণ কামনা করেন।

নেতারা আগামী ১১ জুলাই রংপুর জিলা স্কুল মাঠে অনুষ্ঠিতব্য বিভাগীয় মহাসমাবেশে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।স্বাগত মিছিল ও সমাবেশে ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীদের মিড-ডে মিল পরিদর্শনে গিয়ে পচা ডিম পেলেন ইউএনও

দেবীগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় ৪ বছরের শিশুর মৃত্যু

ভাঙনের ভয়াল থাবায় তিস্তা ও ধরলাপারের মানুষ

কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

পীরগাছায় ৩ ফিলিং স্টেশনকে বিএসটিআইয়ের জরিমানা

পীরগঞ্জে চলন্ত অটোরিকশার ওপর গাছ পড়ে চালকের মৃত্যু

রংপুর জেলা পরিষদের ১২৭ এডিপি প্রকল্পের ৬৪টি বরাদ্দ প্রশাসকের নিজ উপজেলায়

হাসপাতালে রোগী নেওয়ার একমাত্র বাহন মানুষের কাঁধ

জুলাইযোদ্ধা রায়হান মৃত্যুর সঙ্গে লড়ছেন থাইল্যান্ডের হাসপাতালে

মিঠাপুকুরে চিকিৎসকের অবহেলায় শিশুর মৃত্যু, থানায় অভিযোগ