হোম > সারা দেশ > রংপুর

নীলফামারীতে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, নীলফামারী

কৃষিতে আধুনিক প্রযুক্তির সম্প্রসারণ, উৎপাদনশীলতা বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং প্রান্তিক কৃষকদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নীলফামারীতে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সদর উপজেলা পরিষদ মাঠে কৃষি উন্নয়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার, জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা এবং গ্রামীণ অর্থনীতির টেকসই উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER)’ প্রকল্পের আওতায় এ কংগ্রেসের আয়োজন করা হয়।

নীলফামারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোছা. হোমায়রার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ, ইউএনও মুবাশ্বিরা আয়াতুল্লাহ, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল পারভেজ ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও কৃষি খাতের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, কৃষি খাতকে আধুনিক ও লাভজনক খাতে রূপান্তর করতে হলে প্রযুক্তিনির্ভর উৎপাদন ব্যবস্থার বিকল্প নেই। পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত জাতের ফসল, বাজারসংযোগ এবং উদ্যোক্তা উন্নয়নের সুযোগ সৃষ্টি করা হচ্ছে। এর ফলে গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে এবং নতুন কৃষি উদ্যোক্তা তৈরির পথ আরো সুগম হবে।

নীলফামারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হোমায়রা মন্ডল বলেন, দেশের প্রচলিত কৃষিকে খোরপোষভিত্তিক চাষাবাদ থেকে বাণিজ্যিক কৃষিতে রূপান্তরের মাধ্যমে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় সহনশীল ও টেকসই কৃষি প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। কৃষকদের দোরগোড়ায় আধুনিক তথ্য ও সেবা পৌঁছে দেওয়ার মাধ্যমে উৎপাদন বৃদ্ধি এবং নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করা যাবে।

এর আগে অতিথিরা উপজেলা কৃষি অফিস চত্বরে প্রদর্শনী স্টল পরিদর্শন করেন।

জেডএম

সেই অদম্য রিফাতের পাশে দাঁড়ালেন ইউএনও

নন্দিনী হত্যার বিচার দ্রুত শেষ করা হবে: ত্রাণমন্ত্রী

রৌমারী সীমান্তে শিশুসহ চারজনকে পরিবারের কাছে হস্তান্তর

কুড়িগ্রামে বালুভর্তি ট্রাক উল্টে ট্রেন চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

লালমনিরহাটে শিশু হত্যা মামলায় বাবা-ছেলে কারাগারে

কিশোরগঞ্জে ইউপি চেয়ারম্যান গ্রেনেট বাবুর বিরুদ্ধে তদন্ত শুরু

পঞ্চগড়ে সড়ক বন্ধ করে দিয়েছে প্রভাবশালীরা

নিজেকে মুক্তিযুদ্ধে শহীদের সন্তান বলা সেই জামায়াত এমপির বাবা এখনো জীবিত

পুকুরে নেমে তর্কের জেরে বন্ধুকে চুবিয়ে হত্যা

লালমনিরহাটে দুই মাসে পাঁচ হত্যাকাণ্ড