হোম > সারা দেশ > রংপুর

নীলফামারীতে ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত

জেলা প্রতিনিধি, নীলফামারী

নীলফামারীর ডিমলা উপজেলায় ট্রাকের ধাক্কায় আরবি আকতার (১৫) নামে নবম শ্রেণির এক স্কুলছাত্রী নিহত হয়েছে। সোমবার দুপুরের দিকে উপজেলার সর্দারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

​আরবি আকতার উপজেলার সদর ইউনিয়নের কুটিরডাঙ্গা বগুড়াপাড়া গ্রামের আমিনুর ইসলামের মেয়ে। তিনি ডিমলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ।

স্থানীয়রা জানায়, দুপুরে স্কুল ছুটির পর বাইসাইকেলে বাড়ি ফিরছিল আরবি। পথে সর্দারহাট এলাকায় একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

ডিমলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এমই

পীরগঞ্জ-তারাগঞ্জের মহিলা বিষয়ক কর্মকর্তাকে শোকজ

নীলফামারীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু

গাইবান্ধায় নারীসহ দুইজনের লাশ উদ্ধার

বাংলাবান্ধা স্থলবন্দরে ডলারসহ ভারতীয় নাগরিক আটক

দুই বছরের শিশুর মৃত্যু নাকি হত্যাকাণ্ড: এক সপ্তাহেও কাটেনি ধোঁয়াশা

‘মানুষ বিক্রির হাটে’ টিকে থাকার সংগ্রাম

পাবর্তীপুরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

১১ বছরে ৬৬ কোটি টাকার বিদ্যুৎ বিল বকেয়া

ভারতীয় নাগরিকেরা পেয়েছেন বাংলাদেশি জন্মসনদ

কুড়িগ্রামে শিবির নেতার ওপর হামলার পর জামায়াত অফিসে হামলা