হোম > সারা দেশ > রংপুর

উত্তরা ইপিজেডে অচলাবস্থা কাটছে, খুলছে সব কারখানা

জেলা প্রতিনিধি, নীলফামারী

নীলফামারীর উত্তরা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) চলমান অচলাবস্থা অবশেষে কেটে যাচ্ছে। শ্রমিকদের উত্থাপিত ২৩ দফা দাবি মেনে নিয়েছে কর্তৃপক্ষ, ফলে বৃহস্পতিবার থেকে ইপিজেডের সব কারখানা পুনরায় চালু হবে। তবে এভারগ্রীন কোম্পানি আগামী শনিবার থেকে কার্যক্রম শুরু করবে।

বুধবার রাত ৮টার দিকে উত্তরা ইপিজেডের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুল জব্বার সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, “শ্রমিকদের দাবির বিষয়ে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার থেকে ইপিজেডের সব কারখানা খোলা হবে। তবে এভারগ্রীন কার্যক্রম শুরু করবে শনিবার থেকে।”

জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান জানান, “শ্রমিকদের যৌক্তিক দাবির অধিকাংশই কারখানা মালিকরা মেনে নিয়েছেন। তাই বৃহস্পতিবার থেকে সব কারখানা খুলবে। এভারগ্রীন লিমিটেডের সঙ্গে বেপজার কিছু চুক্তিগত প্রক্রিয়া বাকি থাকায় ওই কারখানাটি শনিবার থেকে চালু হবে।” তিনি আরও জানান যে, ঘটনা তদন্তে বেপজার পক্ষ থেকে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

প্রসঙ্গত, গত ৩০ আগস্ট (শনিবার) এভারগ্রীন কোম্পানির শ্রমিকরা ২৩ দফা দাবি আদায়ে আন্দোলন শুরু করেন। পরে এই আন্দোলন ইপিজেডের অন্যান্য কারখানাতেও ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) যৌথবাহিনী হস্তক্ষেপ করলে সংঘর্ষে একজন শ্রমিক নিহত ও অন্তত ১৫ জন আহত হন। এই ঘটনার পর থেকে ইপিজেডের সব কারখানা বন্ধ ছিল।

কর্তৃপক্ষ ও শ্রমিকদের মধ্যে সমঝোতার ফলে কয়েক দিনের অচলাবস্থা শেষে আবারও উৎপাদন কার্যক্রম শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছে ইপিজেড কর্তৃপক্ষ।

বাসের টিকিট কালোবাজারি করে অতিরিক্ত ভাড়া আদায়, গ্রেপ্তার ৩

মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের শপথ

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সংহতি সভা

মাদক ব্যবসা ছাড়ো না হলে পীরগঞ্জ ছাড়ো

পীরগাছায় পুকুরে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

দিনাজপুর-ঠাকুরগাঁও সীমান্তে পুশইন প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি

দিনাজপুরে হাজার কোটি টাকার লিচু বিক্রির আশা

ভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০৫ দোকান ভস্মীভূত

লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনের চেষ্টা, কঠোর অবস্থানে বিজিবি

জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ