হোম > সারা দেশ > রংপুর

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সহযোগিতামূলক সম্পর্ক অব্যাহত থাকবে

নীলফামারীতে মার্কিন রাষ্ট্রদূত

জেলা প্রতিনিধি, নীলফামারী

বাংলাদেশের রেল যোগাযোগ উন্নয়নে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের অংশীদারিত্বমূলক সহযোগিতা অব্যাহত থাকবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।

সোমবার পার্বতীপুর থেকে নীলসাগর এক্সপ্রেস ট্রেনে সৈয়দপুরে পৌঁছে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। রাষ্ট্রদূত জানান, এটাই ছিল বাংলাদেশের কোনো ট্রেনে তাঁর প্রথম ভ্রমণ।

পার্বতীপুর রেলওয়ে ওয়ার্কশপ পরিদর্শনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, নীলসাগর এক্সপ্রেসের ইঞ্জিন একটি মার্কিন কোম্পানির তৈরি। বাংলাদেশে আধুনিক প্রযুক্তি সরবরাহের মাধ্যমে যুক্তরাষ্ট্র রেল খাতের উন্নয়নে অবদান রেখে আসছে। তাঁর এ সফর দুই দেশের সহযোগিতামূলক সম্পর্ক আরও জোরদারে ভূমিকা রাখবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

সৈয়দপুর রেলওয়ে কারখানায় পৌঁছালে রাষ্ট্রদূতকে ফুলেল শুভেচ্ছা জানান বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) শাহ সুফী নুর মোহাম্মদ, ব্যবস্থাপক (ডব্লিউএম) মমতাজুল ইসলামসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও শ্রমিক নেতারা।

পরে তিনি রেলওয়ে কারখানায় সংরক্ষিত ব্রিটেনের দ্বিতীয় রানি এলিজাবেথের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক প্রেসিডেন্ট সেলুন, কারখানার বিভিন্ন শপ, রেলওয়ে জাদুঘর এবং ব্রিটিশ আমলের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন।

এছাড়া ঐতিহাসিক ক্যাথলিক গির্জা, খ্রিস্টান কবরস্থান ও সংলগ্ন চিনি মসজিদও ঘুরে দেখেন।

যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান

জনগণের সঙ্গে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে ৫ আগস্টের মতো

পার্বতীপুরে ভাগিনাকে বাঁচাতে গিয়ে খালা-ভাগিনার মৃত্যু

মহেন্দ্রনগর মডেল খালকে বহুমাত্রিক ব্যবহারের উপযোগী করা হবে: আসাদুল হাবিব দুলু

স্কুলছাত্রী মেয়েকে বাড়ি নেওয়ার পথে বাসের ধাক্কায় প্রাণ গেল বাবার

নীলফামারীতে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ, তদন্ত সাপেক্ষে ব্যবস্থার আশ্বাস

ভোটাধিকার নেই ২৪ বছর, কালো কাপড়ে রংপুরের আইনজীবীদের প্রতিবাদ