হোম > সারা দেশ > রংপুর

আবার পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি

রুখে দিয়েছে বিজিবি

উপজেলা প্রতিনিধি, পাটগ্রাম (লালমনিরহাট)

ছবি: আমার দেশ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের ষোলঘরিয়া সীমান্ত দিয়ে তিন ভারতীয় নাগরিককে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ, পরে বিজিবির বাধায় ব্যর্থ হয়ে পিছু হাটে বিএসএফ।

শনিবার ভোররাতে উপজেলার বুড়িমারী ইউনিয়নের মদিরবাড়ী এলাকায় ষোলঘরিয়া সীমান্তের ধবলসুতী বিওপির আওতাধীন সীমান্তের মেইন পিলার ৮৩৩-এর নাইন এস মাঝামাঝি এ ঘটনায় ঘটে তবে বিজিবি ও স্থানীয়দের কঠোর প্রতিবাদে বিএসএফের এই অপচেষ্টা ব্যর্থ হয় ।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায় সীমান্তের ভারতীয় ৯৮ ব্যাটালিয়ন বিএসএফের খরখরিয়া ক্যাম্পের সদস্যরা ভোররাতে অন্ধকারে ৯ জন নারী, পুরুষ ও শিশুকে পুশইনের চেষ্টা করেছিল। এর মধ্যে ছয়জন বাংলাদেশে প্রবেশ করে পালিয়ে যায়, তিন নারীকে বিজিবি ও জনতা তাদের শূন্যরেখার ওপারে ভারতের অভ্যন্তরেই আটকে রেখে দিয়েছে। বর্তমান তারা ভারতের ১৫০ গজ অভ্যন্তরে রয়েছে।

তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবির একটি প্রেসনোটে জানিয়েছে, অধিনায়ক তিস্তা ব্যাটালিয়ন কর্তৃক বিএসএফ ব্যাটেলিয়ান কমান্ডারের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে এবং দ্রুত পুশইনকৃত ব্যক্তিদের ফেরত নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে। বর্তমানে বিজিবি টহল তৎপরতা বৃদ্ধি, পুশব্যাক কার্যক্রম চলমান এবং সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে।

এমএইচ

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান

জনগণের সঙ্গে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে ৫ আগস্টের মতো

পার্বতীপুরে ভাগিনাকে বাঁচাতে গিয়ে খালা-ভাগিনার মৃত্যু

মহেন্দ্রনগর মডেল খালকে বহুমাত্রিক ব্যবহারের উপযোগী করা হবে: আসাদুল হাবিব দুলু

স্কুলছাত্রী মেয়েকে বাড়ি নেওয়ার পথে বাসের ধাক্কায় প্রাণ গেল বাবার

নীলফামারীতে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ, তদন্ত সাপেক্ষে ব্যবস্থার আশ্বাস

ভোটাধিকার নেই ২৪ বছর, কালো কাপড়ে রংপুরের আইনজীবীদের প্রতিবাদ

গোবিন্দগঞ্জে বাসার তালা ভেঙে গহনা চুরি