হোম > সারা দেশ > রংপুর

রংপুরে টাকা ফেরতের দাবিতে আমানতকারীদের বিক্ষোভ

ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স

রংপুর অফিস

ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে জমানো টাকা ফেরতের দাবিতে রংপুরে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করেন আমানতকারীলা। পরে তারা বিক্ষোভ মিছিল বের করে সড়ক অবরোধ করে আন্দোলন করেন।

রোববার সকালে দুই শতাধিক গ্রাহক এ আন্দোলনে অংশ নেন। আন্দোলনকারীদের অভিযোগ, বারবার দাবি জানানো হলেও কোম্পানির পক্ষ থেকে টাকা ফেরত দেওয়ার বিষয়ে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।

আমানতকারী ইসরাফিল আলম হেলালী বলেন, রংপুর জেলায় প্রায় ৭০ হাজার গ্রাহক কোম্পানির কাছে প্রায় ১৩৭ কোটি টাকা পাবে। আর সারা দেশে প্রায় ৪০ লাখ গ্রাহকের প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকা জমা আছে। কিন্তু এখন তারা টাকা দিচ্ছে না।

তিনি আরো বলেন, আন্দোলন করতে গেলে নোয়াখালী ৫ আসনের সংসদ সদস্য ফখরুল ইসলাম তার আইনজীবি দিয়ে আইনি নোটিশ দেয়। আমরা সাধারণ জনগণ এমনিতে জুলুমের শিকার। এখন মামলা ও বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখাচ্ছে।

আরেক ভুক্তভোগী কাওসার মিয়া বলেন, আমার সব কিছু শেষ হয়ে গেছে। কাগজপত্র সবকিছু ঠিকমতো জমাও দিয়েছি। এখন তারা টাকা দিচ্ছে না । দিনের পর দিন ঘুড়াচ্ছে। তিনি বলেন, আমাদের কষ্টের টাকা ছেলে-মেয়েদের ভবিষ্যতের জন্য জমিয়েছি। কিন্তু এখন ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি আমাদের টাকা না দিয়ে টালবাহানা করছে।

বিক্ষোভে গ্রাহকরা হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের জমানো সম্পূর্ণ টাকা ফেরত না পাওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

রংপুরে আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন

ধর্ম–দল নয়, প্রকৃত অসহায়দের সহায়তা দিতে হবে: এটিএম আজহার

সাঁওতাল কমিউনিটি পরিদর্শনে নরওয়ের রাষ্ট্রদূত

মোটরসাইকেল দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থী নিহত

বিদ্যুৎ চালু রেখে কাজ করার সময় ২ শ্রমিকের মৃত্যু

ব্রহ্মপুত্রের ডান তীর রক্ষা বাঁধে ধস, স্থানীয়রা আতঙ্কে

তিস্তার ভাঙনে ঝুঁকিতে স্কুল মসজিদ, ঘরবাড়ি

‘জাগো বাহে তিস্তা বাঁচাও’ আন্দোলন সফল হয়েছে

আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই: এটিএম আজহার

প্রত্যেক বাড়ি বাড়ি ফ্যামিলি কার্ড যাবে, উপকারভোগী নির্বাচন হবে কম্পিউটারে