হোম > সারা দেশ > রংপুর

বিএনপি কর্মীদের উপর অস্ত্র তাক করলো জাপা প্রার্থীর গানম্যান

জেলা প্রতিনিধি, নীলফামারী

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাফলা মাস্টারপাড়ায় রাস্তা পারাপারকে কেন্দ্র করে বিএনপি ও জাতীয় পার্টির (জাপা) কর্মীদের মধ্যে উত্তেজনার ঘটনা ঘটেছে। এ সময় জাপা প্রার্থীর গানম্যান-এর বিরুদ্ধে বিএনপি কর্মীদের অস্ত্র তাক করে ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে। রোববার (১ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, নীলফামারী-৪ আসনে বিএনপির প্রার্থী অধ্যক্ষ আব্দুল গফুর সরকার ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে বাড়ি ফেরার পথে বাফলা মাস্টারপাড়ার একটি সরু রাস্তায় জাপা প্রার্থী সিদ্দিকুল আলমের গাড়িবহরের সঙ্গে মুখোমুখি হন। এ সময় গাড়ি পারাপার নিয়ে উভয়পক্ষের মধ্যে তর্ক শুরু হয়।

এক পর্যায়ে জাপা প্রার্থীর গানম্যান আব্দুর রাজ্জাক বিএনপি কর্মীদের দিকে অস্ত্র তাক করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত বিএনপি কর্মীরা ওই গানম্যানকে আটক করেন। পরে সেনাবাহিনী ও কিশোরগঞ্জ থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

রণচন্ডি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোশফিকুর রহমান জুয়েল অভিযোগ করেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অস্ত্র তাক করা অত্যন্ত উদ্বেগজনক।

অন্যদিকে উপজেলা জামায়াতের আমির আব্দুর রশিদ শাহ নির্বাচনে জাপা প্রার্থীর বিরুদ্ধে অবৈধ অর্থ ব্যবহারের অভিযোগ তুলে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

তবে জাপা প্রার্থীর ছোট ভাই তারিক অভিযোগ অস্বীকার করে বলেন, বৈধ লাইসেন্সধারী নিরাপত্তাকর্মী নিয়োজিত রয়েছে। এটি বিরোধীদের অপপ্রচার। বিএনপি কর্মীরা গাড়ি ভাঙচুর করেছে বলেও তিনি দাবি করেন।

এ ব্যাপারে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল কুদ্দুছ জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।

চাঁদাবাজির অভিযোগে দিনাজপুরে শ্রমিকদের সড়ক অবরোধ

পাঁচ বছরে দুই কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে: শিল্পমন্ত্রী

বদরগঞ্জে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার

ক্ষমতায় যাওয়ার জন্য কোনো সংকটকে ইস্যু করতে চাই না: গোলাম পরওয়ার

সরকারের প্রধান লক্ষ্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করা: শিল্পমন্ত্রী

গণভোটের রায় ও উন্নয়নে বৈষম্য করছে সরকার: মিয়া গোলাম পরওয়ার

টিআরের টাকা আত্মসাৎ, ১৬ প্রকল্প নিজের কবজায়

সময় বাড়িয়েও শেষ হয়নি সেতুর কাজ, চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা

নির্বাচনের আগে বাস্তবায়নের প্রতিশ্রুতি, ভোট শেষে স্বপ্নভঙ্গ

র‍্যাবের অভিযানে শিশু ধর্ষণ মামলার আসামি ও মাদক কারবারি গ্রেপ্তার