হোম > সারা দেশ > রংপুর

উলিপুরে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের বিরুদ্ধে মানববন্ধন

উপজেলা প্রতিনিধি, উলিপুর (কুড়িগ্রাম)

কুড়িগ্রামের উলিপুরে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের আমার দেশ-এর মজলুম সম্পাদক, প্রকাশক

মাহমুদুর রহমানসহ পত্রিকার সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

২৪ এপ্রিল দুপুরে কুড়িগ্রাম-চিলমারী সড়কের বড় মসজিদ মোড়ে আমার দেশ পাঠকমেলার আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন উলিপুর রিপোর্টাস ইউনিটির আহ্বায়ক ও দৈনিক আমার দেশের উলিপুর প্রতিনিধি মমিনুল ইসলাম, দৈনিক সংগ্রামের উলিপুর প্রতিনিধি সাখাওয়াত হোসাইন, দৈনিক করতোয়ার উলিপুর প্রতিনিধি সাজাদুল ইসলাম সাজু, দৈনিক পরিবেশের উলিপুর প্রতিনিধি মনোয়ারুল ইসলাম, সাপ্তাহিক কলমজমিনের স্টাফ রিপোর্টার আনিছুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, আওয়ামী আমলে ভারতীয় আগ্রাসন, ফ্যাসিবাদকে প্রলম্বিত করা ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অন্যতম মিডিয়া ৭১ টেলিভিশন বাংলাদেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র করে আসছে। অবিলম্বে এদের বিচারের আওতায় আনা হলে ভবিষ্যতে তারা এরকম ধৃষ্টতা দেখাবে না।

সম্পাদক মাহমুদুর রহমান ১-১১ সরকার থেকে শুরু করে ৭১ টিভিসহ ভারতীয় মিডিয়ার বিরুদ্ধে জীবন বাজি রেখে একাই লড়াই করে আসছেন। জুলাই বিপ্লবের পর পরাজিত মিডিয়া রক্তের দাগ না শুকাতেই তার প্রতিশোধের প্রথম পদক্ষেপের অংশ হিসেবে এই মামলা করেছে। আমরা এই ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত।

মানববন্ধনে বক্তারা আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে লড়াকু সৈনিক মজলুম সম্পাদক, প্রকাশক মাহমুদুর রহমানসহ পত্রিকার সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান।

বাসের টিকিট কালোবাজারি করে অতিরিক্ত ভাড়া আদায়, গ্রেপ্তার ৩

মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের শপথ

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সংহতি সভা

মাদক ব্যবসা ছাড়ো না হলে পীরগঞ্জ ছাড়ো

পীরগাছায় পুকুরে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

দিনাজপুর-ঠাকুরগাঁও সীমান্তে পুশইন প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি

দিনাজপুরে হাজার কোটি টাকার লিচু বিক্রির আশা

ভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০৫ দোকান ভস্মীভূত

লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনের চেষ্টা, কঠোর অবস্থানে বিজিবি

জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ