হোম > সারা দেশ > রংপুর

কুড়িগ্রামে মন্দির পরিদর্শন করলেন উপদেষ্টা

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে কুড়িগ্রামে মন্দির পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।

রোববার রাতে কুড়িগ্রাম কেন্দ্রীয় কালীমন্দির পরিদর্শনে এসে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে আসন্ন দুর্গাপূজা নিয়ে তিনি এই মতবিনিময় করেন।

এ সময় জেলা প্রশাসক সিফাত মেহনাজ, পুলিশ সুপার মো. মাহফুজার রহমান, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কুড়িগ্রামের আহ্বায়ক সুভাষ সরকার, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কুড়িগ্রাম জেলার সদস্য সচিব স্বপন কুমার, এবং কুড়িগ্রাম পৌরসভা, সদর উপজেলা, রাজারহাট উপজেলা ও নাগেশ্বরী উপজেলার পূজা উদযাপন ফ্রন্ট শাখাসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় উপদেষ্টা সকলকে আনন্দময় পরিবেশে দুর্গাপূজা উদযাপনের আহ্বান জানান এবং বর্তমান সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

গাইবান্ধায় হামদ-নাত ও ইসলামী সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত

রংপুর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ

গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন

অল্পের জন্য বেঁচে গেলেন এনসিপির এমপি আতিক মুজাহিদ

পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে কার্যক্রম ১১ দিন বন্ধ ঘোষণা

লালমনিরহাটে ট্রাকচাপায় একই পরিবারের নিহত ৩

তারাগঞ্জে অস্বাস্থ্যকর লাচ্ছা সেমাইয়ে বাজার সয়লাব

উত্তরের ঈদযাত্রার বিকল্প নৌপথেও বাধা

পার্বতীপুরে ট্রেনে আগুন, ১ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

নবাবগঞ্জে সাবেক ইউ পি চেয়ারম্যানকে কারাদণ্ড