হোম > সারা দেশ > রংপুর

বিএইউএসটিতে দিনব্যাপী সাইবার নিরাপত্তা কর্মশালা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, নীলফামারী

বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বিএইউএসটি) সৈয়দপুরে দিনব্যাপী সাইবার নিরাপত্তাবিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এবং ঢাকার ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে, সিএসই বিভাগের ব্যবস্থাপনায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের মধ্যে সাইবার নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, নেটওয়ার্ক নিরাপত্তা বিষয়ে ব্যবহারিক জ্ঞান প্রদান এবং প্রযুক্তিনির্ভর আধুনিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষতা উন্নয়ন ছিল কর্মশালার মূল উদ্দেশ্য।

কর্মশালায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের নেটওয়ার্কিং অ্যান্ড সাইবার সিকিউরিটি বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাফসান আনোয়ার। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন প্রতিষ্ঠানটির সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট ও সিনিয়র ফ্যাকাল্টি শিহাব হোসেন রাফাত। তারা সাইবার নিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন।

সিএসই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. নাকীব হায়াৎ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোবারক হোসেন মজুমদার, পিএসসি।

দিনব্যাপী এ কর্মশালায় চারটি পৃথক সেশনের মাধ্যমে কম্পিউটার ও নেটওয়ার্ক সিকিউরিটি ফান্ডামেন্টালস, ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউরিটি, এথিক্যাল হ্যাকিং, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, ইনসিডেন্ট রেসপন্স এবং সাইবার নিরাপত্তা খাতে ক্যারিয়ার গঠন বিষয়ে বিস্তারিত আলোচনা ও প্রশিক্ষণ প্রদান করা হয়। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বাস্তবভিত্তিক বিভিন্ন সাইবার ঝুঁকি মোকাবিলার কৌশল সম্পর্কে ধারণা লাভ করেন।

কর্মশালা শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়। এ কর্মশালা শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ, উৎসাহ ও ইতিবাচক সাড়া সৃষ্টি করেছে বলে সংশ্লিষ্টরা জানান।

বক্তারা বলেন, প্রযুক্তিনির্ভর বর্তমান বিশ্বে সাইবার নিরাপত্তা বিষয়ে ব্যবহারিক জ্ঞান অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে এবং ভবিষ্যৎ পেশাগত জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সহায়ক হবে।

নবাবগঞ্জে ঋণের দায়ে গৃহবধূর আত্মহত্যা

নীলফামারীতে সাড়ে পাঁচ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

রংপুরে জনবান্ধব ভূমি ব্যবস্থাপনা গড়ার লক্ষ্যে মতবিনিময়

পুলিশ সদস্য অপহরণ, গ্রেপ্তার ৫

ভূরুঙ্গামারীতে ভারতীয় মালামাল জব্দ

ভারত থেকে অনুপ্রবেশের সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি আটক

পীরগাছায় হাজী কল্যাণ সংস্থার নতুন ভবনের ছাদ ঢালাই উদ্বোধন

সন্তানকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে ট্রাকচাপায় মায়ের মৃত্যু

হজ এজেন্সির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে প্রভাষক গ্রেপ্তার

তিনবিঘায় বিএসএফের বাড়তি নজরদারি, উদ্বিগ্ন দহগ্রামবাসী