হোম > সারা দেশ > রংপুর

লালমনিরহাটে গ্রাম আদালত বিষয়ে কর্মশালা

লালমনিরহাট প্রতিনিধি

গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্প’- এর আওতায় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার দিনব্যাপী লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) রাজীব আহসান সভাপতিত্বে এ ‎অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাটের জেলা প্রশাসক এচই এম রকিব হায়দার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আফরোজা খাতুন। সভায় সঞ্চালক ছিলেন সহকারী কমিশনার মীর ফয়সাল আলী। সভার কার্যক্রমের পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন জেলা ম্যনেজার মোছা. দৌলাতুন নেছা।

এ কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক আব্দুর রব সুজন, এস এম গোলাম মোস্তফা, লাভলু শেখ, এস দিলিপ রায় ও আমার দেশ পত্রিকার লালমনিরহাট জেলা প্রতিনিধি হাসান উল আজিজ প্রমুখ।

‎কর্মশালায় বক্তারা বলেন, গ্রাম আদালত সক্রিয় হলে গ্রামীণ পর্যায়ে ছোটখাটো বিরোধ দ্রুত মীমাংসা সম্ভব হয়। এতে আদালতে মামলা কমবে, জনগণের সময় ও অর্থ সাশ্রয় হবে। পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও শান্তি বজায় থাকবে। গ্রাম আদালত আরো সক্রিয়করণে সরকার কাজ করে যাচ্ছে। অংশগ্রহণকারীরা এ বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন।

এ সময় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ভূরুঙ্গামারীতে শত বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে যান চলাচল বন্ধ

ইন্টারনেট সেবার নামে কোটি টাকার অনিয়মের অভিযোগ

কমছে ব্রহ্মপুত্র ও তিস্তার পানি, বেড়েছে নদীভাঙন

পানি কমার সঙ্গে সঙ্গে ধরলায় তীব্র ভাঙন

পা দিয়ে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী

ইউএনওর বিরুদ্ধে ঘুষের অভিযোগ নারীর, উল্টো সাইবার সুরক্ষা আইনে মামলা

সুন্দরগঞ্জে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবার পেল সরকারি সহায়তা

কামারজানিতে দুস্থ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করলেন জামায়াত এমপি

এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ১ হাজার ৯৩৭ পরীক্ষার্থী, বহিষ্কার ১

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু