হোম > সারা দেশ > রংপুর

দিনাজপুরের ঘোড়াঘাটে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৭

উপজেলা প্রতিনিধি, ঘোড়াঘাট (দিনাজপুর)

বিধ্বস্ত নাবিল পরিবহনের বাস

দিনাজপুরের ঘোড়াঘাটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত হয়েছে। এ ঘটনায় ১৩ জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার দিবাগত ভোর ৪টা ২০ মিনিটের দিকে দিনাজপুর থেকে ছেড়ে আসা নাবিল পরিবহনের একটি বাস ঘোড়াঘাটের নুরজাহানপুর নামক স্থানে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি আমবোঝাই ট্রাককে সজোরে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পরই ফায়ার সার্ভিস ও ঘোড়াঘাট থানা পুলিশ ঘটনাস্থলে এসে হতাহতদের উদ্ধার করে।

ঘটনাস্থলেই নিহত নাবিল পরিবহনের পাঁচ যাত্রীর এবং হাসপাতালে মারা যাওয়া দুই যাত্রীসহ সাত জনের লাশ ঘোড়াঘাট থানা হেফাজতে নেয়া হয়েছে। আহত ১৫ জনকে ভর্তি করা হয়েছে ঘোড়াঘাট হাসপাতালে। এর মধ্যে গুরুতর কয়েকজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত হতাহতদের

কোনো পরিচয় জানা যায়নি।

‘জাগো বাহে তিস্তা বাঁচাও’ আন্দোলন সফল হয়েছে

আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই: এটিএম আজহার

প্রত্যেক বাড়ি বাড়ি ফ্যামিলি কার্ড যাবে, উপকারভোগী নির্বাচন হবে কম্পিউটারে

ইসলামী শ্রমনীতি শ্রমিকের মর্যাদা ও ন্যায্য মজুরি নিশ্চিত করে: অ্যাডভোকেট আতিকুর রহমান

পাটগ্রাম সীমান্তে ফের পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি-জনতা

নীলফামারীতে মাদকবিরোধী আন্তঃওয়ার্ড ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় ইপিজেড কর্মী নিহত, চালক হাসপাতালে

বিরোধীদলীয় এমপিদের সঙ্গে বৈষম্য করা হচ্ছে: রংপুরে এ টি এম আজহার

তারাগঞ্জে বিলুপ্তির পথে গ্রামীণ ঐতিহ্য ঢেঁকি

তারাগঞ্জে উদ্ধার করা কঙ্কাল শহির উদ্দিনের, দাবি পরিবারের