হোম > সারা দেশ > রংপুর

আমি আমার মেয়ে হত্যার বিচার চাই: ফেলানীর বাবা

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি

আওয়ামী লীগের আমলে আমার মেয়ে ফেলানী হত্যার বিচার পাইনি। দেশ স্বাধীন হয়েছে এবং আমার পাশে ছাত্ররা দাঁড়িয়েছে, তাই আশা করছি আমার মেয়ের বিচার পাবো। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই।

বৃহস্পতিবার ফেলানীর বাবা নুরুল ইসলাম কুড়িগ্রামের নাগেশ্বরী বাসস্ট্যান্ডে ভারতীয় আগ্রাসন, ফেলানী হত্যা সহ সীমান্তে হত্যার আশু বিচার এবং ভারতীয় বিএসএফ কর্তৃক বাংলাদেশী নাগরিক হত্যা বন্ধের দাবিতে জাতীয় নাগরিক কমিটি আয়োজিত পথ সভায় বক্তব্যে এসব কথা বলেন।

সমাবেশে বক্তারা বলেন, ২৪’র ছাত্রজনতার আন্দোলনে দেশ স্বাধীন হয়েছে ভারতের তাঁবেদারি করার জন্য নয়। এদেশে যেই সরকার হোক তারা যদি ভারতের তাঁবেদারি হয়,তাদেরকেও দিল্লী যেতে হবে। এদেশে আবারও কোন স্বৈরাচারের জন্ম হতে পারে,সেটা অন্য কোনো নামে বা অন্য কোনো রূপে, সেদিকে আমাদের সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, যে সমস্ত লোক নেতা নির্বাচিত হওয়ার পরে মাটিতে পা রাখে না তাদের থেকে সাবধান থাকতে হবে। সৎ যোগ্য গ্রহণযোগ্য লোককে নির্বাচন করতে হবে।

বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির সারজিস আলম, নিজাম উদ্দীন, আতিক মুজাহিদ, আবু সাইদ লিওন, মাহদী,রিফাত রিদওয়ানসহ কেন্দ্রীয় সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

পথ সভা শেষে রামখানা দিঘির পাড় মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের শুরুতে ফেলানীর করব জিয়ারত ও দোয়া করেন নেতারা। এরপর জেলার নাগেশ্বরী উপজেলার রামখানায় ফেলানীর বাড়ি মুখে লংমার্চ শুরু করেন তারা। পথে চারটি পথসভায় বক্তব্য দেন ও লিফলেট বিতরণ করেন।

এমএস

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান

জনগণের সঙ্গে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে ৫ আগস্টের মতো

পার্বতীপুরে ভাগিনাকে বাঁচাতে গিয়ে খালা-ভাগিনার মৃত্যু

মহেন্দ্রনগর মডেল খালকে বহুমাত্রিক ব্যবহারের উপযোগী করা হবে: আসাদুল হাবিব দুলু

স্কুলছাত্রী মেয়েকে বাড়ি নেওয়ার পথে বাসের ধাক্কায় প্রাণ গেল বাবার

নীলফামারীতে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ, তদন্ত সাপেক্ষে ব্যবস্থার আশ্বাস

ভোটাধিকার নেই ২৪ বছর, কালো কাপড়ে রংপুরের আইনজীবীদের প্রতিবাদ

গোবিন্দগঞ্জে বাসার তালা ভেঙে গহনা চুরি