হোম > সারা দেশ > রংপুর

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ৫ বছরের শিশু নিহত

উপজেলা প্রতিনিধি, জলঢাকা (নীলফামারী)

নীলফামারীর জলঢাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বিথী আক্তার (৫) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে জলঢাকা উপজেলার মীরগঞ্জ ইউনিয়নের পাঠানপাড়া বাজারের কাছে টেংগনমারী-চিলাহাটি আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিথী ৭ নং মীরগঞ্জ ইউনিয়নের কালকেওট উত্তরপাড়ার বাবুল হোসেনের মেয়ে।সে ব্রাক পরিচালিত প্রাক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।জানা গেছে, সোমবার সকালে বাড়ির অদূরে স্কুল শেষে রাস্তার পাশে সমবয়সীদের সাথে দাঁড়িয়ে রাস্তা পার হওয়ার অপেক্ষা করছিল বিথী। এ সময় টেংগনমারী থেকে আসা ঢাকা মেট্রো ট- ২৪-৩৭৭৩ ও ঢাকা মেট্রো ট- ২৪-২০৪৯ দুই টি দ্রুতগতির ট্রাক একে অপরকে ক্রসিং করার সময় একটি ট্রাক রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বিথীকে চাপা দিলে ঘটনাস্থলেই বিথী মারা যায়। পরে স্থানীয় জনতা ঘাতক ট্রাক দুটিকে বেশ কিছুদূরে গিয়ে আটক করে পুলিশে দেয় ।

নীলফামারী - ৩ আসনের সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফী নিহত বিথীর বাড়িতে গিয়ে তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।এসময় দুর্ঘটনার সুবিচার নিশ্চিত করার জন্য প্রশাসনকে নির্দেশ দেন তিনি।

ঘটনার ব্যাপারে মীরগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রাজু সরকার বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। ট্রাক দুটি জব্দ করা হয়েছে, ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান বলে জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান

জনগণের সঙ্গে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে ৫ আগস্টের মতো

পার্বতীপুরে ভাগিনাকে বাঁচাতে গিয়ে খালা-ভাগিনার মৃত্যু

মহেন্দ্রনগর মডেল খালকে বহুমাত্রিক ব্যবহারের উপযোগী করা হবে: আসাদুল হাবিব দুলু

স্কুলছাত্রী মেয়েকে বাড়ি নেওয়ার পথে বাসের ধাক্কায় প্রাণ গেল বাবার

নীলফামারীতে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ, তদন্ত সাপেক্ষে ব্যবস্থার আশ্বাস

ভোটাধিকার নেই ২৪ বছর, কালো কাপড়ে রংপুরের আইনজীবীদের প্রতিবাদ

গোবিন্দগঞ্জে বাসার তালা ভেঙে গহনা চুরি