হোম > সারা দেশ > রংপুর

লালমনিরহাটে সড়কে আলু ফেলে প্রতিবাদ

জেলা প্রতিনিধি, লালমনিরহাট

লালমনিরহাটে হিমাগারের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মহাসড়কে আলু ফেলে সড়ক অবরোধ করেছেন কৃষকরা।

শনিবার বেলা সাড়ে ১১টা থেকে দুই ঘণ্টাব্যাপী সদর উপজেলার মহেন্দ্রনগর বাজার সংলগ্ন মহাসড়ক আটকে রাখেন তারা। এ সময় লালমনিরহাট-রংপুর মহাসড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়।

জানা গেছে, গত বছর ৬০ কেজির এক বস্তা আলু সংরক্ষণে হিমাগারের ভাড়া ছিল ৩৫০ টাকা। কিন্তু চলতি বছর কোনো ধরনের ঘোষণা ছাড়াই ভাড়া বাড়িয়ে ৮০ টাকা নির্ধারণ করে কর্তৃপক্ষ। এতে দিশেহারা হয়ে পড়েন প্রান্তিক চালিরা।

আলু সংরক্ষণে হিমাগারের আগের ভাড়া বহাল রাখার দাবি জানিয়ে আজ মানববন্ধনসহ সড়ক অবরোধ করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদ লিমন, কৃষক প্রতিনিধি নুরনবী মোস্তফা, সাওয়ার সরকার লিংকন, জাহাঙ্গীর আলম প্রমুখ।

কৃষক প্রতিনিধিরা বলেন, চলতি মৌসুমে আলু উৎপাদনের খরচ কয়েকগুণ বেড়েছে। এবার আলুর বীজ, সার, কীটনাশক কিনে উপাদান করতে গিয়ে মূল্য আগের তুলনায় অনেক বেশি পড়েছে। এর মধ্যে হিমাগারের ভাড়া বৃদ্ধি করায় কৃষকদের জন্য আলু সংরক্ষণ করা প্রায় অসম্ভব হয়ে উঠেছে। অবিলম্বে ভাড়া বৃদ্ধির ঘোষণা প্রত্যাহার না করলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

বাসের টিকিট কালোবাজারি করে অতিরিক্ত ভাড়া আদায়, গ্রেপ্তার ৩

মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের শপথ

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সংহতি সভা

মাদক ব্যবসা ছাড়ো না হলে পীরগঞ্জ ছাড়ো

পীরগাছায় পুকুরে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

দিনাজপুর-ঠাকুরগাঁও সীমান্তে পুশইন প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি

দিনাজপুরে হাজার কোটি টাকার লিচু বিক্রির আশা

ভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০৫ দোকান ভস্মীভূত

লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনের চেষ্টা, কঠোর অবস্থানে বিজিবি

জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ