হোম > সারা দেশ > রংপুর

যাত্রার নামে অশ্লীল নাচ-জুয়া বন্ধে বিক্ষোভ ও স্মারকলিপি

উপজেলা প্রতিনিধি, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা)

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের ফুলপুকুরিয়ায় আদিবাসী মিলন মেলার নামে যাত্রাপলায় জুয়া, হাউজি ও অশ্লীল নৃত্যসহ অসামাজিক কার্যক্রম বন্ধের দাবীতে উপজেলা ওলামা পরিষদের ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে উপজেলা ওলামা পরিষদের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল গোবিন্দগঞ্জ পৌর শহরের ঢাকা-রংপুর মহাসড়কসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

পরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসাররের মাধ্যমে জেলা প্রশাসক বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা মুফতি আতাউর রহমান, মাওলানা ইসমাইল হোসেন সিরাজী, মাওলানা আকরাম হোসেন, মাওলানা আইয়ুব হোসেন আইয়ুবী, গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির আহ্বায়ক এম এ মোতিন মোল্লা প্রমূখ।

তারাগঞ্জে বেহাল গ্রামীণ সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ

চেক জালিয়াতি মামলায় গণঅধিকার পরিষদ নেতা গ্রেপ্তার

গাইবান্ধায় বজ্রপাতে মা-ছেলের মৃত্যু

দর্শকশূন্য মাঠে বিএনপির এমপিকে সংবর্ধনার ভিডিও ভাইরাল

সৈয়দপুরে বিদ্যুতের দাবিতে পাঁচ ঘণ্টা সড়ক অবরোধ

আত্রাই নদীতে গোসল করতে নেমে দুই ভাইয়ের মৃত্যু

একটি মহল দেশকে অশান্ত করতে চায়: মির্জা ফখরুল

পাবর্তীপুরে এনসিপির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি

জমি নিয়ে ভাইয়ে-ভাইয়ে সংঘর্ষে একজন নিহত

আকস্মিক ঝড়ে চিলমারী বন্দরে চার নৌকা ডুবি