হোম > সারা দেশ > রংপুর

শেরপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, শেরপুর (বগুড়া)

বগুড়ার শেরপুরে সেলিম (৩৫) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড তা নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা চলছে।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ঘটনাটি প্রকাশ্যে আসে। নিহত সেলিম রংপুর জেলার কুতবআলী থানার ওমরকুটি গ্রামের জয়নাল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সেলিমের ঘরের দরজা দীর্ঘ সময় বন্ধ দেখতে পেয়ে তার সঙ্গে কাজ করা এক রাজমিস্ত্রী সন্দেহ করেন। পরে তিনি জানালা দিয়ে ঘরের ভেতরে তাকিয়ে সেলিমকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এ সময় তিনি চিৎকার করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ঘরের ভেতরে সেলিমের লাশ গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলছিল। তবে লাশে পা ভাঁজ করা অবস্থায় থাকায় অনেকের ধারণা, এটি স্বাভাবিক আত্মহত্যার ঘটনা নাও হতে পারে। স্থানীয়দের কেউ কেউ দাবি করছেন, তাকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখা হয়ে থাকতে পারে।

খবর পেয়ে শেরপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনউদ্দিন বলেন, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমই

চার যুবককে রাশিয়ার সেনাবাহিনীর কাছে বিক্রির অভিযোগ

জলঢাকায় নদীতে অসাধু জেলেদের ‘আইপিএস’, বিলুপ্তির পথে দেশি মাছ

দিনাজপুরে বৃষ্টি উপেক্ষা করে ব্রাজিল সমর্থকদের আনন্দ শোভাযাত্রা

লালমনিরহাটে তিস্তা নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

জলঢাকায় চাচাতো ভাইয়ের হাতে প্রাণ গেল যুবকের

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচে দর্শকদের উচ্ছ্বাস

চিরিরবন্দরে ৩ মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড

নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু, আহত ১

রংপুরে আইনজীবীর ওপর হামলা, আটক ২

বোনারপাড়া রেলওয়ে জংশন গেট অটোরিকশার দখলে