হোম > সারা দেশ > রংপুর

হাকিমপুর সীমান্তে সচল ড্রোন উদ্ধার

উপজেলা প্রতিনিধি, (হাকিমপুর) দিনাজপুর

দিনাজপুরের হাকিমপুর সীমান্তে ধানক্ষেত থেকে একটি সচল ড্রোন ক্যামেরা উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত ১০টার দিকে এ ড্রোন উদ্ধার করা হয়।

জানা যায়, উপজেলার খাট্টা মাধবপাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড ঘাসুড়িয়া সীমান্তের ২১ নং পিলারের পাশের ধানক্ষেত থেকে স্থানীয় কৃষক শরিফুল ইসলাম, রুবেল, আলমাছ, প্রফুল্ল টপ্পুসহ কয়েকজন ড্রোন দেখতে পায়। পরে এটি উদ্ধার করে ঘাসুড়িয়ার প্রফুল্ল টপ্পুর বাসায় রাখেন। এরপর থানাকে অবহিত করা হলে পুলিশ এসে নিয়ে যায়। প্রাথমিকভাবে পুলিশের ধারণা এটি ভারতীয় ড্রোন হতে পারে।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে এসআই সুজা মিয়া ড্রোনটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। বিষয়টি নিয়ে পুলিশের পক্ষ থেকে তদন্ত করা হচ্ছে। কিভাবে কোথা থেকে ড্রোনটি আসলো বা কে উড়িয়েছিল সেসব তথ্য তদন্ত স্বাপেক্ষে জানানো হবে।

তবে স্থানীয় মেম্বার মোবারক হোসেন কে এ বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ড্রোনটি ভারত থেকে আসতে পারে।

এডি/জেডেএম

‘জাগো বাহে তিস্তা বাঁচাও’ আন্দোলন সফল হয়েছে

আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই: এটিএম আজহার

প্রত্যেক বাড়ি বাড়ি ফ্যামিলি কার্ড যাবে, উপকারভোগী নির্বাচন হবে কম্পিউটারে

ইসলামী শ্রমনীতি শ্রমিকের মর্যাদা ও ন্যায্য মজুরি নিশ্চিত করে: অ্যাডভোকেট আতিকুর রহমান

পাটগ্রাম সীমান্তে ফের পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি-জনতা

নীলফামারীতে মাদকবিরোধী আন্তঃওয়ার্ড ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় ইপিজেড কর্মী নিহত, চালক হাসপাতালে

বিরোধীদলীয় এমপিদের সঙ্গে বৈষম্য করা হচ্ছে: রংপুরে এ টি এম আজহার

তারাগঞ্জে বিলুপ্তির পথে গ্রামীণ ঐতিহ্য ঢেঁকি

তারাগঞ্জে উদ্ধার করা কঙ্কাল শহির উদ্দিনের, দাবি পরিবারের