হোম > সারা দেশ > রংপুর

অপহৃত মাদ্রাসাছাত্রী উদ্ধার, আটক ৩

উপজেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ (নীলফামারী)

ছবি: আমার দেশ।

নীলফামারীর কিশোরগঞ্জে অপহরণের পর একই দিন সন্ধ্যায় মাদ্রাসাছাত্রীকে উদ্ধার করে পুলিশ। এ সময় অপহরণ মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়। গত মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ অভিযান চালিয়ে মুশা বটতলা এলাকা থেকে অপহৃতকে উদ্ধার করে। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় তাকে অপহরণ করে গ্রেপ্তারকৃতরা।

অপহরণ মামলায় গ্রেপ্তারকৃতরা হলেন বাহাগিলী ইউনিয়নের নয়ানখাল শাহপাড়ার হাসেম আলীর ছেলে আশরাফ আলী (২৫), দুরাকুটি ডাকঘরপাড়ার তপন মিয়ার ছেলে জাহিদ হোসেন, একই গ্রামের সফিকুল ইসলাম ভুট্টুর ছেলে সালমান (২১)।

বিষয়টি বুধবার দুপুরে নিশ্চিত করেন অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল কুদ্দুস।

মামলা সূত্রে জানা যায়, মাদ্রাসায় যাওয়া-আসার পথে গ্রেপ্তারকৃত আশরাফ প্রায়ই প্রেমের প্রস্তাব দিতেন ভুক্তভোগীকে। এ ঘটনা ভুক্তভোগীর বাবা জানতে পেরে আশরাফকে সতর্ক করলে আশরাফ ক্ষিপ্ত হয়ে ২৯ ডিসেম্বর পরিকল্পিতভাবে ওই ছাত্রীকে মোটরসাইকেলে তুলে নিয়ে অপহরণ করেন। এ সময় ভুক্তভোগীর চিৎকারে মোটরসাইকেল আটকানোর চেষ্টা করা হলে তারা দ্রুত সেখান থেকে ওই ছাত্রীকে নিয়ে পালিয়ে যান। পরে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে কিশোরগঞ্জ থানায় অপহরণ মামলা দায়ের করেন। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ওই দিনই সন্ধ্যায় মুশা বটতলা এলাকা থেকে ওই ছাত্রীকে উদ্ধার করে। এ সময় অপহরণ মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়।

এসআই জাহাঙ্গীর জানান, তাৎক্ষণিক তাদের অবস্থান নিশ্চিত হয়ে ওই ছাত্রীকে উদ্ধার তিন অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়।

বাসের টিকিট কালোবাজারি করে অতিরিক্ত ভাড়া আদায়, গ্রেপ্তার ৩

মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের শপথ

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সংহতি সভা

মাদক ব্যবসা ছাড়ো না হলে পীরগঞ্জ ছাড়ো

পীরগাছায় পুকুরে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

দিনাজপুর-ঠাকুরগাঁও সীমান্তে পুশইন প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি

দিনাজপুরে হাজার কোটি টাকার লিচু বিক্রির আশা

ভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০৫ দোকান ভস্মীভূত

লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনের চেষ্টা, কঠোর অবস্থানে বিজিবি

জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ