হোম > সারা দেশ > রংপুর

নকল ঔষুধ তৈরির কারখানার সন্ধান, ৫০ হাজার টাকা জরিমানা

উপজেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ (নীলফামারী)

নকল ঔষুধ ও খাদ্য তৈরির কারখানার সন্ধান পেয়ে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। প্রায় ৩ লক্ষ টাকার বিপুল পরিমাণ নকল ঔষুধ ও খাদ্য উদ্ধার করা হয়। উদ্ধারকৃত নকল মালামালগুলো ভস্মীভূত ও কারখানা মালিকের ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নীলফামারী।

সোমবার দুপুরে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাজেডুমরিয়া সরকার পাড়া গ্রামে ওই নকল ঔষুধ ও খাদ্য কারখানায় অভিযান পরিচালনা করে তারা।

জরিমানাকৃত কারখানার মালিক হল গোলাম রব্বানী। সে কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বাজেডুমরিয়া সরকারপাড়া গ্রামের আব্দুল হান্নানের ছেলে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শামসুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তি নকল ঔষুধ ও খাদ্য তৈরির কারখানার তথ্য পাওয়া হয়। সোমবার দুপুরে কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বাজেডুমরিয়া সরকারপাড়া গ্রামের গোলাম রব্বানীর বাড়িতে ওই কারখানায় অভিযান চালানো হয়। এসময় বিপুল পরিমাণ ক্যালসিয়াম ও ওমেপ্রাজল গ্রুপের নকল ঔষুধ ও নকল খাদ্য উদ্ধার করা হয়। নকল ঔষুধ প্রস্তুত ও প্যাকেটজাত করে সে বাজারে সরবরাহ করতো। উদ্ধারকৃত নকল ঔষুধ ও খাদ্যের আনুমানিক মূল্য হবে ৩ লক্ষ টাকা।

পরে উদ্ধারকৃত মালামাল ভস্মীভূত করা হয়। এছাড়া কারখানার মালিক গোলাম রব্বানীর ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান পরিচালনার সময় জেলা ঔষুধ তত্ত্বাবধায়ক মিতা রায় উপস্থিত ছিলেন।

ঔষধ তত্ত্বাবধায়ক মিতা রায় জানান, নকল ঔষুধ ও নকল খাদ্য সামগ্রী উদ্ধার করে ভস্মীভূত করা হয়েছে। ওই কারখানার মালিকের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে ভোক্তা অধিকার আইনে।

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদ ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান

জনগণের সঙ্গে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে ৫ আগস্টের মতো

পার্বতীপুরে ভাগিনাকে বাঁচাতে গিয়ে খালা-ভাগিনার মৃত্যু