হোম > সারা দেশ > রংপুর

শুধু উদ্বোধন করে কাজ ফেলে রাখা যাবে না: মির্জা ফখরুল

উপজেলা প্রতিনিধি, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)

ছবি: আমার দেশ

কৃষি ও কৃষকের উন্নয়ন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং মাছ ও হাঁস পালনের সম্ভাবনা বাড়াতে সরকারের খাল খননে কার্যক্রমে যেন কোনো ধরনের অনিয়ম না হয়, এ বিষয়ে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের কঠোরভাবে সজাগ থাকার নির্দেশ দিয়েছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২৩ মার্চ) ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের নেহা নদী পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে বলেন, খালখনন কাজ যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এবং সাধারণ মানুষ এর সুফল পায়, সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। কেউ যেন অভিযোগ করার সুযোগ না পায় সেদিকে নজর রাখতে হবে। শুধু উদ্বোধন করে কাজ ফেলে রাখা যাবে না; কাজের বাস্তব অগ্রগতি নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, সৎভাবে কাজ করা, হালাল উপার্জন এবং দায়িত্বশীলতার মাধ্যমেই সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। ধর্মকে ব্যবহার করে কেউ যেন বিভ্রান্তি সৃষ্টি না করে, সে বিষয়েও সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

মন্ত্রী জানান, নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে। ফ্যামিলি কার্ড, খালখনন প্রকল্পের পাশাপাশি কৃষকদের জন্য কৃষি কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, কৃষকের উন্নয়ন হলেই দেশের সার্বিক উন্নয়ন সম্ভব।

এছাড়া তিনি বর্তমান বৈশ্বিক পরিস্থিতির প্রভাবের কথাও উল্লেখ্য করে বলেন, চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে কৃষকসহ বিভিন্ন খাতে প্রভাব পড়তে শুরু করেছে, যা মোকাবিলায় সবাইকে প্রস্তুত থাকতে হবে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক ইসরাত ফারজানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। উপস্থিত ছিলেন পুলিশ সুপার বেলাল হোসেন, বিএনপি সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, সদর সভাপতি আব্দুল হামিদসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা।

গাইবান্ধায় ঘুষ দাবি করে ভুয়া দুদক কর্মকর্তা আটক

দিনাজপুর-ঢাকা-রংপুর মহাসড়কে চার ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার

মাউশি কর্মকর্তার আলমারি থেকে কনডম-উত্তেজক ট্যাবলেট উদ্ধার

ছাগল বাঁচাতে আটোরিকশা উল্টে আহত ৬ এসএসসি পরীক্ষার্থী

দাম কম, আলু ফেলে দিচ্ছেন গঙ্গাচড়ার কৃষক

চাঁদাবাজির অভিযোগে দিনাজপুরে শ্রমিকদের সড়ক অবরোধ

পাঁচ বছরে দুই কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে: শিল্পমন্ত্রী

বদরগঞ্জে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার

ক্ষমতায় যাওয়ার জন্য কোনো সংকটকে ইস্যু করতে চাই না: গোলাম পরওয়ার

সরকারের প্রধান লক্ষ্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করা: শিল্পমন্ত্রী