হোম > সারা দেশ > রংপুর

পাটগ্রামে কর্তৃপক্ষের উদাসীনতায় নষ্ট হচ্ছে লাখ টাকার গাছ

উপজেলা প্রতিনিধি, পাটগ্রাম (লালমনিরহাট)

লালমনিরহাটের পাটগ্রামে জেলা পরিষদের ডাকবাংলো মাঠে ফেলে রাখা মূল্যবান গাছ দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে থেকে নষ্ট হয়ে যাচ্ছে। এতে সরকারের সম্ভাব্য রাজস্ব আয় ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।

জানা যায়, কয়েক বছর আগে বিভিন্ন স্থান থেকে কাটা গাছ এনে ডাকবাংলো মাঠে সংরক্ষণ করা হয়। এসব গাছের মধ্যে দামি মেহগনি কাঠও রয়েছে, যার বাজারমূল্য লক্ষাধিক টাকা। তবে যথাযথ সংরক্ষণ ও ব্যবস্থাপনার অভাবে কাঠগুলো খোলা আকাশের নিচে পড়ে থেকে ধীরে ধীরে নষ্ট হচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, বড় বড় গাছের গুড়িগুলো এলোমেলোভাবে মাঠে পড়ে আছে। বৃষ্টি ও রোদে কাঠের গুণগত মান নষ্ট হয়ে যাচ্ছে। অনেক কাঠে ফাটল ধরেছে, আবার কিছু অংশে পচন শুরু হয়েছে।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, “এগুলো সঠিকভাবে সংরক্ষণ বা দ্রুত নিলামে বিক্রি করা হলে সরকারের রাজস্ব আয় হতো। কিন্তু দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকায় এখন এগুলোর মূল্য কমে যাচ্ছে।”

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো দৃশ্যমান উদ্যোগ নেই বলে অভিযোগ উঠেছে। দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে সরকারের আর্থিক ক্ষতির পাশাপাশি সম্পদের অপচয় আরও বাড়বে বলে মনে করছেন সচেতন মহল।

কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারে গুরুত্ব জামায়াত এমপির

১৪ লাখ টাকার বাঁশের পাইলিংও ব্যর্থ, তিস্তা সেতু রক্ষা বাঁধে নতুন করে ভাঙন

আন্দোলন হয় তিস্তায়, বাজেট যায় পদ্মায়: এমপি সালেহী

নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

রংপুরে নিয়োগ পরীক্ষায় জালিয়াতি ও প্রক্সি চক্রের ৬ সদস্য আটক

মাদক ও কিশোর গ্যাং ঠেকাতে হাসপাতালের গেটে জামায়াত এমপির তালা

দেশব্যাপী হিন্দুত্ববাদী উসকানিমূলক বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন

তারাগঞ্জে নিখোঁজের এক দিন পর শিশুর লাশ উদ্ধার

জমির দলিল ছিনতাইয়ের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

তিস্তার পানি বিপৎসীমার ৫ সে.মি. নিচে, ভয়াবহ বন্যার আশঙ্কা