হোম > সারা দেশ > রংপুর

বোচাগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য বাইক শোডাউন

উপজেলা প্রতিনিধি, বোচাগঞ্জ (দিনাজপুর)

বিশ্বকাপ ফুটবল ২০২৬ কে সামনে রেখে দিনাজপুরের বোচাগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের উদ্যোগে বর্ণাঢ্য বাইক শোডাউন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ জুন) বিকেলে সেতাবগঞ্জ বড় মাঠের সামনে থেকে শোডাউনটি শুরু হয়ে সেতাবগঞ্জ পৌরসহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

‘বোচাগঞ্জ আর্জেন্টিনা ভক্ত’ আয়োজিত এ শোডাউনে ১০০টিরও বেশি মোটরসাইকেল এবং একটি মিনি ট্রাক অংশ নেয়। আর্জেন্টিনার পতাকা, জার্সি ও ব্যানারে সজ্জিত সমর্থকদের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

আয়োজকদের দাবি, প্রায় ৩০০ জন আর্জেন্টিনা সমর্থক এ শোডাউনে অংশগ্রহণ করেন।

অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে নিজেদের প্রিয় দলের প্রতি সমর্থন ও ভালোবাসা প্রকাশ করেন।

আয়োজক ও সমন্বয়ক সোহানুর রহমান সোহান বলেন, বিশ্বকাপ ফুটবলকে ঘিরে ফুটবল-প্রেমীদের মাঝে আনন্দ ভাগাভাগি করে নেওয়া এবং আর্জেন্টিনা দলের প্রতি সমর্থন জানাতেই এ আয়োজন করা হয়েছে।

শোডাউনকে কেন্দ্র করে সেতাবগঞ্জ পৌর শহরে ফুটবল-প্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

রংপুরে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের আনন্দ শোভাযাত্রা

গরিব ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান এটিএম আজহারের

কাউনিয়ায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত

শিবির নেতা জিসান নিখোঁজের প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ মিছিল

পুশ-ইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবিতে ১১ দলীয় ঐক্যর প্রতিবাদ সমাবেশ

পুশইনের প্রতিবাদে রাণীশংকৈলে ১১ দলের বিক্ষোভ

পলাশবাড়ীতে রামমূর্তি অপসারণের দাবিতে ইমাম-ওলামা পরিষদের মানববন্ধন

দিনাজপুরে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা অনুষ্ঠিত

যত উন্নয়ন সব কিছুই করেছেন শহীদ জিয়া: সমাজকল্যাণ মন্ত্রী

দক্ষ জনশক্তি ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়: মির্জা ফখরুল