হোম > সারা দেশ > রংপুর

বিএনপি-জামায়াত সন্ত্রাসী দল, ডোমার থানা পুলিশের প্রতিবেদন

আব্দুর রাজ্জাক, জেলা প্রতিনিধি, নীলফামারী

সাবেক এমপি আফতাব উদ্দিন (বামে) ও সাবেক ওসি মোয়াজ্জেম হোসেন (ডানে)। ছবি: আমার দেশ

নীলফামারী জেলার ডোমার থানা পুলিশের এক তদন্ত প্রতিবেদনে বিএনপি-জামায়াতকে ‘সন্ত্রাসী ও নাশকতাকারী দল’ এবং দল দুটির নেতাকর্মীদের ‘সন্ত্রাসী’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

বিএনপি নেতার করা এক মামলায় সাবেক সংসদ সদস্য ও তৎকালীন ওসিকে রক্ষার উদ্দেশ্যে এ ধরনের মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

পলাতক ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিনা ভোটের এমপি ও পুলিশের তৎকালীন ডোমার থানার ওসি মোয়াজ্জেম হোসেন নামের এক পেটোয়া ওসির বিরুদ্ধে বিএনপি নেতার করা মামলায় আওয়ামী এমপি ও পুলিশের ওসিকে বাঁচাতে তদন্ত প্রতিবেদনে এ দাবি করে পুলিশ। এ ঘটনায় জেলাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।

জানা যায়, নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য, আফতাব উদ্দিন সরকার ও তৎকালীন ডোমার থানার ওসি মোয়াজ্জেম হোসেন (বিপি-৭০৯৮০৬৬৮৮১) সহ অজ্ঞাতনামা ৩০ থেকে ৪০ জনের বিরুদ্ধে জেলার ডোমার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমন আদালতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপর মামলা, হামলা, নির্যাতন, চাঁদা দাবির একটি মামলা করেন। মামলা নং-জিআর ১৬৫ (ডোম), তারিখ-০৩/১০/২০২৪। মামলাটি তদন্ত শেষে ০৫/০২/২০২৬ তারিখে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে ডোমার থানা পুলিশ।

তদন্তকারী কর্মকর্তা ডোমার থানার এসআই মানিকুল ইসলাম তদন্ত প্রতিবেদনে উল্লেখ করেন যে, এ নেতারা পূর্বের দায়ের করা ভোটকেন্দ্রে হামলা, অগ্নিসংযোগ মামলার আসামি ছিলেন। যাদের মামলা নং-জিআর-৩/২০১৪ এবং জিআর-৪/২০১৪। অত্র মামলার বাদী বিএনপি নেতা মাসুদ বিন আমিন সুমন রাজনৈতিক দল বিএনপির ডোমার উপজেলা শাখার নেতা। ডোমার থানার সাবেক অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন ডোমার থানায় অফিসার ইনচার্জ হিসেবে কর্মরত থাকাকালে বিগত ০৫/০১/২০১৪ইং তারিখে দেশব্যাপী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

ওই নির্বাচনে প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে জামায়াত-বিএনপি অংশগ্রহণ না করে তৎসময়ে জামায়াত ও বিএনপির নেতাকর্মীরা সারা দেশের মতো ডোমার থানা এলাকাতেও বিভিন্ন ভোটকেন্দ্রে হামলা, অগ্নিসংযোগসহ ব্যাপক নাশকতা করে। এ কারণে ওই পৃথক ঘটনার পরিপ্রেক্ষিতে ডোমার থানায় পৃথক নাশকতার মামলা করা হয়। যার জিআর মামলা নং-০৩/১৪ ও ০৪/১৪। অত্র মামলার বাদী মাসুদ বিন আমিন সুমনসহ অপরাপর নেতা হারুন অর রশিদ, পারভেজ ও রতন আলীগণ জিআর-৩/২০১৪ এবং জিআর-৪/২০১৪ মামলার তদন্তে প্রাপ্ত আসামি।

গত ১৪/০৩/২০১৫ ইং তারিখ ডোমার থানায় কর্মরত অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন বিএনপি নেতা মাসুদ বিন আমিন সুমনকে জিআর মামলার আসামি হিসেবে গ্রেপ্তার করেন। এর ফলে বিএনপি নেতা সুমনের করা আওয়ামী লীগের এমপি ও ওসির বিরুদ্ধে দায়ের করা মামলার কোনো সত্যতা নেই। সেই কারণে মামলা হতে সাবেক সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার ও তৎকালীন ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, বিপি-৭০৯৮০৬৬৮৮১, বর্তমান পদবি সহকারী পুলিশ সুপার, র‌্যাব-৫, রাজশাহীসহ সবার বিরুদ্ধে বাদীর আনীত অভিযোগ ও অপরাধের দায় হতে অব্যাহতি প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৪ সালে ফ্যাসিস্ট আমলে করা ভোটকেন্দ্রে হামলা, ভাঙচুর ও

অগ্নিসংযোগের জিআর ০৩/১৪ ও ০৪/১৪ নং মামলায় ২০২৪ সালে বিএনপি-জামায়াতের নেতাকর্মীগণ আদালত কর্তৃক বেকসুর খালাস প্রাপ্ত হয়। অসত্য মামলা দুটির সূত্র ধরে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে দল হিসেবে জামায়াত-বিএনপির বিরুদ্ধে নতুন করে অভিযোগ আনেন এ পুলিশ কর্মকর্তা। যে তদন্ত প্রতিবেদনে স্বাক্ষর ও প্রতিস্বাক্ষর করেন ডোমার থানার অফিসার ইনচার্জ হাবিবুল্লাহ, এএসপি নিয়াজ মোর্শেদ, পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম।

এ ব্যাপারে বিএনপি নেতা মাসুদ বিন আমিন সুমন জানান, আওয়ামী লীগের এমপি আফতাব ও ওসি মোয়াজ্জেমকে বাঁচাতে কোটি টাকার লেনদেন হয়েছে। তাদের বাঁচাতে বিএনপি-জামায়াতের বিরুদ্ধে অবস্থান নিয়েছে পুলিশ।

এ ব্যাপারে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল্লাহ জানান, ‘এ ব্যাপারে আমি কিছু জানি না। তদন্ত অফিসার মানিকুল জানে।’ এর বেশি তিনি বলতে রাজি নন।

এ ব্যাপারে ডোমার থানার এসআই ও তদন্তকারী কর্মকর্তা মানিকুল ইসলাম ঊর্ধ্বতন অফিসারের কনসার্ন ছাড়া তিনি কিছু বলতে পারবেন না বলে জানান।

এমএইচ

টানা ভারী বৃষ্টিতে জলাবদ্ধ কুড়িগ্রাম, পানির নিচে সরকারি অফিস ও বোরো ক্ষেত

তেঁতুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে অটোচালেকের মৃত্যু

তেঁতুলিয়ায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক

কৃষক হত্যা মামলায় আওয়ামী লীগ নেত্রী গ্রেপ্তার

জনগণের দোরগোড়ায় এমপি আখতার, দূরত্ব ঘুচিয়ে নতুন দৃষ্টান্ত

অবৈধভাবে বালু উত্তোলন, ৪ টি ড্রেজার মেশিন জব্দ

রংপুরে শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে পেনশন প্রশিক্ষণ

সীমান্তে বিএসএফের গরু ছিনতাইয়ের চেষ্টা, রুখে দিলো গ্রামবাসী

ময়লা-আবর্জনায় ঢেকে গেছে কাউনিয়া উপজেলা চত্বর, ক্ষুব্ধ স্থানীয়রা

ভারতে মুসলমান হত্যা ও মসজিদে হামলার প্রতিবাদে মানববন্ধন