হোম > সারা দেশ > রংপুর

নীলফামারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২

জেলা প্রতিনিধি, নীলফামারী

নীলফামারীর সদর উপজেলার পলাশবাড়ির তেতুলতলা রেলঘুন্টিতে ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের সঙ্গে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—সদর উপজেলার চওড়া বড়গাছা আরাজিদলুয়া এলাকার কাল্টু রায়ের ছেলে সন্তোষ রায় (৪০) এবং সেন্টু রায়ের ছেলে ভবেস রায় (২৮)। নিহতরা সম্পর্কে চাচাতো ভাই।

স্থানীয়রা জানান, সকালে দুজন একসঙ্গে মোটরসাইকেলে কাজে যাওয়ার উদ্দেশ্যে বের হন। পথে পলাশবাড়ি এলাকার তেতুলতলা অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় তারা দুর্ঘটনার শিকার হন।

এলাকাবাসীর অভিযোগ, ওই রেলঘুন্টির দুই পাশে বাজার থাকায় রেললাইন পারাপারের সময় ট্রেন আসছে কি না তা দেখা যায় না। গেট বা গেটম্যান না থাকায় প্রায়ই এ স্থানে দুর্ঘটনা ঘটে।

নিহত সন্তোষ রায়ের বড় ভাই শিবু রায় বলেন, দুজনেই সকালে কাজে বের হয়েছিল। কীভাবে কী ঘটল বুঝে উঠতে পারছি না। তবে শুনেছি ট্রেনের ধাক্কায় তাদের মোটরসাইকেলের ইঞ্জিন ট্রেনের সঙ্গে লেগে নীলফামারী রেলস্টেশন পর্যন্ত চলে যায়।

স্থানীয় ইউপি সদস্য গোপাল রায় বলেন, এই অরক্ষিত রেলক্রসিংয়ে প্রায় সময় দুর্ঘটনা ঘটে। দুই পাশে দোকানপাট থাকায় ট্রেন আসছে কি না দেখা যায় না। গেট বা গেটম্যান না থাকায় এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যাচ্ছে।

এ ব্যাপারে সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী জানান, দুর্ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যুর মামলা নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নবী (সা.) ও আয়েশা (রা.)-কে নিয়ে কটুক্তি, যুবক আটক

পীরগাছায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় দুই শিক্ষক গ্রেপ্তার

রংপুরে পুলিশের অভিযানে ইয়াবাসহ ২ কারবারি ও ১ আসামি গ্রেপ্তার

জুলাই যোদ্ধা মাসুদকে দেখতে থাইল্যান্ডের হাসপাতালে ডেপুটি স্পিকার

পীরগাছা কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক মুয়াজ্জিনের ইন্তেকাল

১ কিলোমিটার সড়কের কাজ শেষ হয়নি তিন বছরেও

সীমান্তে বিজিবির কড়া প্রতিবাদে বিএসএফের খুঁটি অপসারণ

তারাগঞ্জে কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

পীরগাছায় দুর্নীতির সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

আইনশৃঙ্খলা বিবেচনায় রংপুর জেলার শ্রেষ্ঠ থানা পীরগাছা