হোম > সারা দেশ > রংপুর

তারাগঞ্জে সামান্য বৃষ্টিতেই সড়কজুড়ে হাঁটুপানি

উপজেলা প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর)

সামান্য বৃষ্টি হলেই সড়কে থাকে পানি।

রংপুরের তারাগঞ্জ উপজেলায় কেন্দ্রীয় দুর্গামন্দিরের সামনে থেকে বীর মুক্তিযোদ্ধা ডা. জয়নাল আবেদীনের বাড়ি পর্যন্ত সড়ক অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার কারণে অনুপযোগী হয়ে পড়ে। এতে প্রতিদিন ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থা ও কার্যকর ড্রেনেজ-ব্যবস্থার অভাবে দুর্ভোগে পড়েছে হাজারো পথচারী, শিক্ষার্থী, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দা।

স্থানীয় বাসিন্দা এনামুল হক বলেন, কয়েক বছর আগে রাস্তার পাশে একটি ড্রেন নির্মাণ করা হয়েছিল। কিন্তু অল্প সময়ের মধ্যেই সেটি অকেজো হয়ে পড়ে। এখন পানি নিষ্কাশনের কোনো কার্যকর ব্যবস্থা নেই। দ্রুত একটি স্থায়ী ও পরিকল্পিত ড্রেনেজ-ব্যবস্থা নির্মাণ করা প্রয়োজন।

স্থানীয় ব্যবসায়ী জুয়েল হোসেন বলেন, প্রতিদিন এই সড়ক দিয়ে বাজারে যাতায়াত করতে হয়। রিকশা বা ভ্যানে চলাচলের সময় কাদাপানি ছিটকে কাপড় নষ্ট হয়ে যায়। দীর্ঘদিন ধরে এই দুর্ভোগের কোনো সমাধান হয়নি।

এস কে মডেল স্কুলের শিক্ষার্থী তাহসান জানায়, বৃষ্টি হলেই হাঁটুসমান পানি জমে যায়। স্কুলে যেতে গিয়ে ইউনিফর্ম ও বই-খাতা নষ্ট হয়। অনেক শিক্ষার্থী এ কারণে নিয়মিত স্কুলে যেতে পারে না।

উপজেলা প্রকৌশলী নাফিউর রহমান বলেন, ‘আমি অল্প কিছুদিন হলো এখানে যোগদান করেছি। বিষয়টি আগে জানা ছিল না। খোঁজ নিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের চেষ্টা করব।’

জেডএম

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান

জনগণের সঙ্গে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে ৫ আগস্টের মতো

পার্বতীপুরে ভাগিনাকে বাঁচাতে গিয়ে খালা-ভাগিনার মৃত্যু

মহেন্দ্রনগর মডেল খালকে বহুমাত্রিক ব্যবহারের উপযোগী করা হবে: আসাদুল হাবিব দুলু

স্কুলছাত্রী মেয়েকে বাড়ি নেওয়ার পথে বাসের ধাক্কায় প্রাণ গেল বাবার

নীলফামারীতে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ, তদন্ত সাপেক্ষে ব্যবস্থার আশ্বাস

ভোটাধিকার নেই ২৪ বছর, কালো কাপড়ে রংপুরের আইনজীবীদের প্রতিবাদ

গোবিন্দগঞ্জে বাসার তালা ভেঙে গহনা চুরি