হোম > সারা দেশ > রংপুর

সড়ক নির্মাণে অনিয়ম, বিল আটকে দিলেন ইউএনও

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম

কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভায় প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে সড়ক উন্নয়ন প্রকল্পে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগের সত্যতা পাওয়ায় প্রকল্পের বিল স্থগিত করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক এইচ এম খোদাদাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পৌরসভা সূত্রে জানা যায়, বিসমিল্লাহ অটো রাইস মিল থেকে ভুষারখাল ব্রিজ পর্যন্ত ৫৯৬ মিটার এবং বিসি রোড থেকে মিন্টু কাউন্সিলরের বাড়ি পর্যন্ত ১১০ মিটার সড়কে কার্পেটিং কাজ পায় এসটি এন্টারপ্রাইজ। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ও কাজের মান নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষ দেখা দেয়।

স্থানীয়দের দাবি, ঠিকাদারি প্রতিষ্ঠানের পরিবর্তে রফিকুল ইসলাম নামের স্থানীয় এক সাংবাদিক মাঠপর্যায়ে কাজ পরিচালনা করেছেন। পরে নির্মাণকাজে অনিয়মের বিষয়টি উল্লেখ করে এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দেন। অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রকল্প এলাকা সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনে অনিয়মের সত্যতা পাওয়ায় প্রকল্পের বিল স্থগিত রাখার নির্দেশ দেন।

বিষয়টি জানার পর কুড়িগ্রাম-১(নাগেশ্বরী, ভুরুঙ্গামারী) আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম প্রকল্প এলাকা পরিদর্শন করেন। তিনিও অনিয়মের সত্যতা পেয়ে ত্রুটিপূর্ণ অংশ পুনরায় নির্মাণ এবং কাজের সঠিক গুণগত মান নিশ্চিত না হওয়া পর্যন্ত বিল না ছাড়ার কথা বলেন।

এমপি আনোয়ারুল ইসলাম বলেন, আমি সরেজমিনে গিয়ে অনিয়মের সত্যতা পেয়েছি।

ঠিকাদার এসটি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শহিদুল ইসলাম বলেন, আমার লাইসেন্স ব্যবহার করে সাংবাদিক রফিকুল টেন্ডার পেয়েছেন। এ কাজের জন্য আমি কোনো কমিশন পাইনি।

এমই

কালেমার পতাকা নিয়ে মোটরসাইকেল র‍্যালি অনুষ্ঠিত

বদরগঞ্জে পৃথক ঘটনায় ২৪ ঘণ্টায় ছয় জনের মৃত্যু

রাজিবপুরে বজ্রপাতে ১ জন নিহত

ভূরুঙ্গামারীতে দুধকুমারের পানি বিপৎসীমার ২৩ সে.মি. ওপরে

কুড়িগ্রামে বিপৎসীমার ওপরে নদনদীর পানি, বন্যার শঙ্কা

নীলফামারীতে চেয়ারম্যানের পকেটে জামানত ও ভাড়ার টাকা

তিস্তা নদী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত

কানাডিয়ান জাল ডলারসহ ৫ ভিসা প্রতারক গ্রেপ্তার

গজলডোবার গেট খুলেছে ভারত, তিস্তার পানি বিপদসীমার ৭ সেন্টিমিটার ওপরে

শিবির নেতা হত্যার প্রতিবাদে সাঘাটায় বিক্ষোভ, আসামিদের গ্রেপ্তার দাবি