হোম > সারা দেশ > রংপুর

নবাবগঞ্জে শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা

উপজেলা প্রতিনিধি, নবাবগঞ্জ (দিনাজপুর)

দিনাজপুরের নবাবগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) মুনতাসির মাহফুজ।

সভায় সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি ও পূজা মণ্ডপের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পূজা মণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা সমুন্নত রাখা, নিয়ন্ত্রণ ও প্রাসঙ্গিক বিষয়ে দিকনির্দেশনা দেন ক্যাপ্টেন ইমরুল কায়েস, নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল মতিন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রেজেনা পারভীন আক্তার, ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ ওবায়দুল হক প্রমুখ।

এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক নজরুল ইসলাম, ছাত্র সমন্বয়ক নাজিব, এবি পার্টির দিনাজপুর জেলা সেক্রেটারি শাহিনুর ইসলাম, এনসিপির উপজেলা সমন্বয়ক গোলাম মোস্তফা এবং পূজা উদযাপন কমিটির সভাপতি অধ্যক্ষ বিপ্লব কুমার সাহা।

সভায় সবাই আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপনের জন্য সম্মিলিতভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা, আহত আরেক যাত্রী

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদ ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান

জনগণের সঙ্গে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে ৫ আগস্টের মতো