হোম > সারা দেশ > রংপুর

কুড়িগ্রামে ধানের জমি থেকে মানুষের পা উদ্ধার

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ধানের জমি থেকে মানুষের একটি খণ্ডিত পা উদ্ধার করেছে পুলিশ। বুধবার উপজেলার সন্তোষপুর ইউনিয়নের নিলুরখামার চরুয়াটারী আশার মোড় এলাকায় সড়কের পাশের একটি ধানের জমি থেকে পা টি উদ্ধার করা হয়। তবে উদ্ধার হওয়া খণ্ডিত পা টি কার এবং কীভাবে সেখানে এসেছে, তা এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকালে কয়েকজন পথচারী সড়কের পাশের ধানের জমিতে মানুষের একটি খণ্ডিত পা পড়ে থাকতে দেখেন। বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থলে স্থানীয় লোকজন জড়ো হন। পরে খবর পেয়ে নাগেশ্বরী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে খণ্ডিত পাটি উদ্ধার করে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, খণ্ডিত পা টির পাশে রক্তমাখা একটি পলিথিনও পড়ে থাকতে দেখা গেছে। তাঁদের ধারণা, কেউ হয়তো সড়ক দিয়ে যাওয়ার সময় পা টি সেখানে ফেলে রেখে যেতে পারে। তবে কখন, কীভাবে বা কারা এটি সেখানে রেখে গেছে, সে বিষয়ে তাঁরা নিশ্চিত নন।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, সকাল সাড়ে ৭টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে মানুষের একটি খণ্ডিত পা উদ্ধার করা হয়েছে। এটি কার শরীরের অংশ, তা এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। কীভাবে এটি সেখানে এলো, তা তদন্ত করে দেখা হচ্ছে।

যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান

জনগণের সঙ্গে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে ৫ আগস্টের মতো

পার্বতীপুরে ভাগিনাকে বাঁচাতে গিয়ে খালা-ভাগিনার মৃত্যু

মহেন্দ্রনগর মডেল খালকে বহুমাত্রিক ব্যবহারের উপযোগী করা হবে: আসাদুল হাবিব দুলু

স্কুলছাত্রী মেয়েকে বাড়ি নেওয়ার পথে বাসের ধাক্কায় প্রাণ গেল বাবার

নীলফামারীতে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ, তদন্ত সাপেক্ষে ব্যবস্থার আশ্বাস

ভোটাধিকার নেই ২৪ বছর, কালো কাপড়ে রংপুরের আইনজীবীদের প্রতিবাদ