হোম > সারা দেশ > রংপুর

দিনাজপুরে ঈদের জামাত অনুষ্ঠিত, মুসলিম উম্মাহর শান্তি কামনা

জেলা প্রতিনিধি, দিনাজপুর

ছবি: আমার দেশ

দিনাজপুরের গোর-এ-শহীদ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দেশের সবচেয়ে বড় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ৯টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয় গোর-এ-শহীদ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে।

বিশাল ঈদগাহ মাঠ দেশের বৃহৎ ঈদের জামায়াতে সারা দেশ থেকে মুসল্লিরা অংশ নেন। তাদের শান্তিপূর্ণভাবে ইবাদতের ব্যবস্থা করতে সব ধরনের ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ।

দিনাজপুর পৌরসভা সূত্রে জানা গেছে, অযু, যানবাহন রাখার ব্যবস্থা, মেডিকেল টিম, খাওয়ার পানিসহ প্রায় দেড় শতাধিক মাইক রাখা হয়। এছাড়া জেলা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয় তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা। প্রতিটি গম্বুজ ও মিনারে বৈদ্যুতিক লাইটিং করা হয়েছে।

সকাল থেকে মাঠে আসতে শুরু করে মুসল্লিরা। সকাল ৯টা বাজার আগেই মাঠ কানায় কানায় ভরে যায়। এখানে ঈদের নামাজে ইমামতি করেন দিনাজপুরের বিশিষ্ট আলেমে দ্বীন হেফাজতে ইসলাম জেলা শাখার আমির আলহাজ মাওলানা মতিউর রহমান কাসেমী।

এই মাঠে ঈদের নামাজ আদায় করেন দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গ, শিশু-কিশোর-বৃদ্ধসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে মুনাজাত করা হয়।

অনুপ্রবেশ ঠেকাতে লালমনিরহাট সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা

তারাগঞ্জে ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার

বদরগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ভুল সেট কোডে পরীক্ষা, দায়িত্ব হারালেন কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসার

ধান মাড়াই মেশিনে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু

সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কঠোর নিরাপত্তা

শ্যালকের স্ত্রীকে ধর্ষণচেষ্টায় দুলাভাই কারাগারে

গাইবান্ধায় ঘুষ দাবি করে ভুয়া দুদক কর্মকর্তা আটক

দিনাজপুর-ঢাকা-রংপুর মহাসড়কে চার ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার

মাউশি কর্মকর্তার আলমারি থেকে কনডম-উত্তেজক ট্যাবলেট উদ্ধার