হোম > সারা দেশ > রংপুর

পাঁচবিবি সীমান্তে ফের বেড়া দেওয়ার চেষ্টা বিএসএফের

উপজেলা প্রতিনিধি, পাঁচবিবি (জয়পুরহাট)

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া দেয়ার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

রোববার (২৮ ডিসেম্বর) সকালে উপজেলার উচনা (ঘোনাপাড়া) সীমান্তে ২৮১ মেইন পিলারের সাব-পিলার ৪৭, ৪৮ ও ৪৯ এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের এ ঘটনা ঘটে। এ নিয়ে সীমান্ত এলাকার মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

এ বেড়া নির্মাণে বিজিবির বাধার মুখে কাজ বন্ধ করতে বাধ্য হয় বিএসএফ সদস্যরা।

এর আগেও গতকাল শনিবার (২৭ ডিসেম্বর) ভোরে বিএসএফ সদস্যরা একই এলাকায় কাঁটা তারের বেড়া নির্মাণ করতে গেলে বিজিবি সদস্যরা বাধা দেন। পরে এ নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফের পক্ষ থেকে কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ রাখা এবং স্থাপিত কাঁটাতারের বেড়া সরিয়ে নেয়ার আশ্বাস দেয়। একই সঙ্গে এ ঘটনায় বিএসএফের কাছে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদও জানায় বিজিবি।

স্থানীয়রা জানান কয়া বিওপির আওতাধীন পূর্ব উচনা (ঘোনাপাড়া) সীমান্ত এলাকায় বিএসএফ সদস্যরা শূন্যরেখার কাছাকাছি ২৮১ নম্বর সীমান্ত পিলারের সাব-পিলার ৪৭, ৪৮ ও ৪৯ এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ শুরু করে। স্থানীয়রা টের পেয়ে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ কয়া ক্যাম্পের বিজিবি সদস্যদের অবগত করেন। পরে ঘটনার সত্যতা পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিজিবির সদস্যরা বাধা দেন। এতে বিএসএফ সদস্যরা কাজ বন্ধ করে দেন।

বিজিবি জানায়, সীমান্তে বেড়া নির্মাণের খবর জানতে পেরে বিজিবি সদস্যদের তৎপরতায় কাজ বন্ধ হয়েছে। আগামীকাল সোমবার দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকে এ নিয়ে আলোচনা করা হবে।

‘জাগো বাহে তিস্তা বাঁচাও’ আন্দোলন সফল হয়েছে

আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই: এটিএম আজহার

প্রত্যেক বাড়ি বাড়ি ফ্যামিলি কার্ড যাবে, উপকারভোগী নির্বাচন হবে কম্পিউটারে

ইসলামী শ্রমনীতি শ্রমিকের মর্যাদা ও ন্যায্য মজুরি নিশ্চিত করে: অ্যাডভোকেট আতিকুর রহমান

পাটগ্রাম সীমান্তে ফের পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি-জনতা

নীলফামারীতে মাদকবিরোধী আন্তঃওয়ার্ড ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় ইপিজেড কর্মী নিহত, চালক হাসপাতালে

বিরোধীদলীয় এমপিদের সঙ্গে বৈষম্য করা হচ্ছে: রংপুরে এ টি এম আজহার

তারাগঞ্জে বিলুপ্তির পথে গ্রামীণ ঐতিহ্য ঢেঁকি

তারাগঞ্জে উদ্ধার করা কঙ্কাল শহির উদ্দিনের, দাবি পরিবারের