হোম > সারা দেশ > রংপুর

রংপুরে তিস্তা সেতুর বাঁধে ভাঙন

রংপুর অফিস

ভারতের গজলডোবার গেট খুলে দেওয়াই তিস্তার পানি পাওয়ায় বিপদসীমার কাছাকাছি অবস্থান করছে। এতে রংপুরের গঙ্গাচড়ায় মহিপুর তিস্তা সেতুর বাঁধে ভাঙন শুরু হয়েছে।

শনিবার বিকেল থেকে রোববার দুপুর পর্যন্ত বিলিন হয়ে গেছে তিস্তা বাঁধের অন্তত ৫০ মিটার। তৈরি হয়েছে ৭০ মিটারের চেয়ে বেশি গভির গর্ত।

স্থানীয়দের দাবি, এখনই জরুরি ভিত্তিতে বাঁধ রক্ষায় পদক্ষেপ না নিলে দ্বিতীয় তিস্তা সেতু ও রংপুর লালমনিরহাট আঞ্চলিক সড়ক মারাত্মক বিপর্যয়ের মুখে পড়বে।

প্রতিদিন মহিপুরের তিস্তা সড়ক সেতু দিয়ে অন্তত ৩০-৩৫ হাজার মানুষ যাতায়াত করেন। হঠাৎ ভাঙনে আতঙ্কে রয়েছেন স্থানীয়রা। ফলে রংপুর-লালমনিরহাট আঞ্চলিক সড়কের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হবার শঙ্কাসহ লক্ষ্মীটারী ইউনিয়নের তিন গ্রামের এক হাজারের বেশি পরিবার সরাসরি হুমকির মুখে রয়েছে।

লক্ষ্মীটারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী বলেন, গত বছর যখন সেতু রক্ষা বাঁধটিতে ভাঙন ধরে তখন আমরা এলজিইডিকে বলেছিলাম ব্লক দিয়ে ভাঙন ঠেকাতে। কিন্তু তখন তারা সেটা শোনেননি। ১৪ লাখ টাকা দিয়ে সামনে বাঁশের পাইলিং করেছিল। এবার সেই পাইলিংও শেষ, আবারো ভাঙন দেখা দিয়েছে। এ পরিস্থিতি ঠেকানো না গেলে সেতুর অস্তিত্ব বিলীন হয়ে যেতে পারে। তারা শুধু সরকারি অর্থ নয়ছয়ের কারণেই এই পরিণতি।

গংগাচড়া উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার বলেন, ঘটনাস্থল পরিদর্শন  করে এলজিইডিকে জানানো হয়েছে।

জেডএম

বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আ. লীগ নেতা গ্রেপ্তার

বগুড়ায় রিফাত হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

ভারতের ঢল অব্যাহত, উৎকণ্ঠায় তিস্তাপাড়ের মানুষ

গ্রাম আদালতের ওপর আস্থা বাড়ছে প্রান্তিক মানুষের

ঐতিহ্যের সাক্ষী কাকিনা জমিদার বাড়ি

গজলডোবা ব্যারাজ খুলে দিল ভারত, হু হু করে বাড়ছে তিস্তার পানি

নবাবগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক

১৪ লাখ টাকার বাঁশের পাইলিংও ব্যর্থ, তিস্তা সেতু রক্ষা বাঁধে নতুন করে ভাঙন

আন্দোলন হয় তিস্তায়, বাজেট যায় পদ্মায়: এমপি সালেহী

নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন