হোম > সারা দেশ > রংপুর

রংপুরে নবীন আইনজীবীদের সংবর্ধনা অনুষ্ঠিত

রংপুর অফিস

রংপুরে নবীন আইনজীবীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। রোববার দুপুরে রংপুর জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ বছর বার কাউন্সিল থেকে যোগ্যতা অর্জনকারী ১০৮ জন নবীন আইনজীবীকে ফুল, বই ও কলম দিয়ে বরণ করে নেন উপস্থিত সিনিয়র আইনজীবীরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র আইনজীবী ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক মো. হানিফ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নারী ও শিশু পিপি অ্যাডভোকেট শফিক কামাল।

এতে বক্তব্য রাখেন রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজুন নবী ডন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আফতাব উদ্দিনসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, রংপুর জেলা আইনজীবী সমিতি একটি ঐতিহ্যবাহী সংগঠন। প্রতিবছর শতাধিক নবীন আইনজীবী বার কাউন্সিল থেকে সনদপ্রাপ্ত হয়ে দেশের বিভিন্ন জেলায় আইন পেশায় যুক্ত হন। দক্ষ ও যোগ্য আইনজীবীদের মধ্য থেকে ভবিষ্যতে অনেকেই বিচারপতি হিসেবে নিয়োগ পান এবং বিচারাঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

তারা আরও বলেন, জেলা পর্যায়ে আইনজীবীদের সমিতির নিয়ম মেনে পেশাগত কার্যক্রম পরিচালনা করতে হয়। নিয়ম অনুসরণ করে সমিতির সদস্য হলে নবীন আইনজীবীরা সকল সুবিধা ভোগ করতে পারেন।

বক্তারা জানান, রংপুর জেলা আইনজীবী সমিতির বর্তমান সদস্য সংখ্যা ৬০৪ জন। তবে এখনো কিছু আইনজীবী নিয়ম অনুযায়ী সদস্যভুক্ত না হওয়ায় তাদের বিষয়টি সমিতির বিধি অনুসারে বিবেচনা করা হচ্ছে। নিয়ম মেনে পেশা পরিচালনার মাধ্যমে সহজেই সদস্যপদ ও সমিতির সুযোগ-সুবিধা পাওয়া সম্ভব বলে তারা মত দেন।

অনুষ্ঠান শেষে নবীন আইনজীবীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সফলতা কামনা করা হয়।

দিনাজপুর বোর্ডে এসএসসি পরীক্ষায় অংশ নেবে ১ লাখ ৮১ হাজার শিক্ষার্থী

স্ক্রিনশট ফাঁসের ঘটনায় ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১২

রংপুর জেলায় সাড়ে ৩ লাখ শিশু পাবে হাম-রুবেলা টিকা

ভূরুঙ্গামারীর তিন ইউনিয়নে বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

গাইবান্ধায় ইমাম-ওলামা পরিষদের ‘ইসলামিক ইউনিভার্সিটি’ স্থাপনের উদ্যোগ

কিশোরগঞ্জে ঝড়ে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, ফসলের ব্যাপক ক্ষতি

৩৫ বছর আগের সমীক্ষায় তিস্তা সেচ প্রকল্পের সংস্কার

তেল ছাড়াই চলছে বাইক, ৫ টাকায় ১২০ কিমি

রংপুরে কালবৈশাখীর তাণ্ডব: ঘরবাড়ি বিধ্বস্ত, বিদ্যুৎ বিচ্ছিন্ন

ফেন্সিডিলসহ আটক, পরে দল থেকে বহিষ্কার স্বেচ্ছাসেবক দল নেতা