হোম > সারা দেশ > রংপুর

সেতু থেকে লাফ, টিকটক ভিডিও বানাতে গিয়ে নিখোঁজ কলেজছাত্র

উপজেলা প্রতিনিধি, গঙ্গাচড়া (রংপুর)

রংপুরের গঙ্গাচড়া উপজেলার মহিপুর তিস্তা সেতুতে বন্ধুদের সঙ্গে ঘুরতে এসে টিকটক ভিডিও বানানোর সময় নদীতে লাফ দিয়ে নিখোঁজ হয়েছেন নিরব রায় উৎস (১৮) নামের এক কলেজছাত্র।

শনিবার (২৩ আগস্ট) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকেল ৪টার দিকে নিরবসহ সাত বন্ধু মহিপুর তিস্তা সেতুতে ঘুরতে আসে। সাহসিকতা দেখানো ও টিকটক ভিডিও বানানোর উদ্দেশ্যে তিন বন্ধু—সাকিল, নিরব রায় উৎস ও রুপম—নদীতে লাফ দেয়। এর মধ্যে সাকিল ও রুপম সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও নিরব পানির প্রবল স্রোতে তলিয়ে যায়।

বন্ধুরা চিৎকার শুরু করলে আশপাশের মানুষ ছুটে আসে। খবর পেয়ে গঙ্গাচড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে রংপুর থেকে ডুবুরি দল এসে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত তল্লাশি চালায়। তবে রাত ৮টা পর্যন্ত নিরবকে উদ্ধার করা সম্ভব হয়নি।

নিখোঁজ নিরব রায় উৎস নীলফামারীর জলঢাকা উপজেলার পশ্চিম বাংলা গ্রামের তপন রায়ের ছেলে। তার সঙ্গে থাকা অন্য বন্ধুরা হলো—আলামিন (১৮), মাহদী হাসান (১৯), সাকিল (১৮), শ্রী শিশির (১৮), কাইফ কিফায়াত এবং রুপম ইসলাম।

গঙ্গাচড়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পৌঁছে যাই। রংপুর ডুবুরি দল নদীতে তল্লাশি চালাচ্ছে। প্রবল স্রোতের কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। নিরবকে না পাওয়া পর্যন্ত অভিযান চলবে।

গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধা বলেন, এ ধরনের ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ড তরুণদের জন্য বিপজ্জনক। অভিভাবক ও তরুণদের আরও সতর্ক থাকা জরুরি।

এদিকে, স্থানীয়দের অভিযোগ—তিস্তা সেতু ও নদীপাড়ে পর্যাপ্ত সতর্কতামূলক সাইনবোর্ড ও নজরদারি নেই। প্রবল স্রোতের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। তাই তারা পর্যটনস্থলে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

বাসের টিকিট কালোবাজারি করে অতিরিক্ত ভাড়া আদায়, গ্রেপ্তার ৩

মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের শপথ

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সংহতি সভা

মাদক ব্যবসা ছাড়ো না হলে পীরগঞ্জ ছাড়ো

পীরগাছায় পুকুরে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

দিনাজপুর-ঠাকুরগাঁও সীমান্তে পুশইন প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি

দিনাজপুরে হাজার কোটি টাকার লিচু বিক্রির আশা

ভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০৫ দোকান ভস্মীভূত

লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনের চেষ্টা, কঠোর অবস্থানে বিজিবি

জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ