হোম > সারা দেশ > রংপুর

পুলিশ ও প্রশাসনের সঙ্গে কোনো সংঘাতে জড়াবেন না

বিএনপি নেতাকর্মীদের প্রতি হুইপ আখতারুজ্জামান

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি

জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া দলীয় নেতাকর্মীদের উদ্দেশে স্পষ্টভাবে বলেছেন, পুলিশ ও প্রশাসনের সঙ্গে কোনো ধরনের দ্বন্দ্ব বা সংঘাতে জড়ানো যাবে না।

তিনি বলেন, কারও ব্যক্তিগত কোনো কাজ থাকলে তা নিজ উদ্যোগে করার চেষ্টা করতে হবে। তবে কোনো অবস্থাতেই প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী বা পুলিশের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা যাবে না।

সোমবার (৯ মার্চ) বিকেলে খানসামা উপজেলার উপজেলা হলরুম কমপ্লেক্সে উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুইপ আখতারুজ্জামান মিয়া বলেন, বর্তমানে দেশ একটি কঠিন সময় পার করছে এবং সামনে আরও চ্যালেঞ্জ আসতে পারে। এ পরিস্থিতিতে দলীয় নেতাকর্মীদের আরও শৃঙ্খলাবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

তার মতে, অতীতে আন্দোলন, মিছিল বা হরতাল করার সুযোগ ছিল, কিন্তু এখন পরিস্থিতি পরিবর্তিত হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আগের চেয়ে বেশি সক্রিয়। তাই সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে।

তিনি আরও বলেন, কিছু সুবিধাবাদী ও সুযোগসন্ধানী গোষ্ঠী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করার চেষ্টা করতে পারে। তাই এ ধরনের অপতৎপরতার বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে এবং কোনোভাবেই তাদের সুযোগ দেওয়া যাবে না।

গুজব ও অপপ্রচার সম্পর্কে সতর্ক করে হুইপ আখতারুজ্জামান মিয়া বলেন, বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে অনেক সময় ভুয়া তথ্য ছড়িয়ে মানুষের বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। সাধারণ মানুষ অনেক সময় বুঝতে পারেন না কোনটি সত্য আর কোনটি মিথ্যা। তাই এসব বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক চৌধুরীর সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সদস্য সফিকুল ইসলামর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক রবিউল আলম তুহিন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহেদ শাহ, মোসলেম উদ্দিন সরকারসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

বাজারে সড়কবাতি লাগাতে গিয়ে দুজনের মৃত্যু

অবৈধ শিশু খাদ্য সরবরাহের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

‘শ্রেষ্ঠ অদম্য নারী’ পুরস্কার পেলেন দিনাজপুরের নূর বানু কবীর

হাড়িভাঙ্গা আমে স্বপ্ন বুনছেন আম চাষিরা

সম্মিলিত শ্রমে দারিদ্র্যবিমোচনের স্বপ্ন দেখছেন চরের নারীরা

বিলুপ্তির পথে গরু দিয়ে হালচাষ

অবাধে বালু তোলায় হুমকির মুখে সেতু, সড়ক ও বাঁধ

পাটগ্রামে জ্বালানি তেলের কৃত্রিম সংকট, খুচরা বাজারে লিটার ২০০ টাকা

নীলফামারীতে ৭ দোকান পুড়ে ছাই, ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

নদী থেকে বালু চুরির প্রতিবাদ, নারীসহ ৬ জনকে বিএনপি নেতার মারধর